Home
Bibles
☰ Books
Bible Study with Steffi
গীতসংহিতা 111 · বাংলা বাইবেল
||
Aa
গীতসংহিতা
Chapter 111
বাংলা বাইবেল
1
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। আমি সর্ব্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব।
2
সদাপ্রভুর কর্ম্ম সকল মহৎ; তৎপ্রীত সকলে সেই সকল অনুশীলন করে।
3
তাঁহার ক্রিয়া প্রভা ও প্রতাপস্বরূপ, তাঁহার ধর্ম্মশীলতা নিত্যস্থায়ী।
4
তিনি নিজ আশ্চর্য্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন; সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।
5
তিনি আপন ভয়কারিগণকে আহার দিয়াছেন; তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করিবেন।
6
তিনি নিজ প্রজাদিগকে আপন ক্রিয়ার শক্তি জ্ঞাত করিয়াছেন, তাহাদিগকে জাতিগণের অধিকার দান করিয়াছেন।
7
তাঁহার হস্তের কর্ম্ম সকল সত্য ও ন্যায্য; তাঁহার সমস্ত বিধি বিশ্বসনীয়।
8
সে সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত, সত্যে ও সরলতায় প্রণীত।
9
তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন; তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়াছেন; তাঁহার নাম পবিত্র ও ভয়াবহ।
10
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যে কেহ তদনুযায়ী কর্ম্ম করে, সে সদ্বুদ্ধি পায়; তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী।
Back to language index
Choose Theme