Home Bibles গীতসংহিতা 10:8 · বাংলা বাইবেল
গীতসংহিতা 10:8 · বাংলা বাইবেল

সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভৃত স্থানে নির্দ্দোষকে বধ করে; তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুক্কায়িত।

Cross references

বিচারকগণ 9:25

আর শিখিমের গৃহস্থেরা তাহার নিমিত্ত কোন কোন পর্ব্বত-শৃঙ্গে গোপনে লোক বসাইয়া দিল, তাহাতে যত লোক তাহাদের নিকটস্থ পথ দিয়া গেল, সকলেরই দ্রব্যাদি তাহারা লুটিয়া লইল; আর অবীমেলক তাহার সংবাদ পাইল।

১ শমূয়েল 22:18

পরে রাজা দোয়েগকে কহিলেন, তুমি ফিরিয়া এই যাজকগণকে আক্রমণ কর। তখন ইদোমীয় দোয়েগ ফিরিয়া দাঁড়াইল, ও যাজকগণকে আক্রমণ করিয়া সেই দিবসে মসীনা-সূত্রের এফোদ পরিধায়ী পঁচাশী জনকে বধ করিল।

১ শমূয়েল 23:23

অতএব যে সমস্ত গুপ্ত স্থানে সে লুকাইয়া থাকে, তাহার কোন্‌ স্থানে সে আছে, তাহা দেখ, লক্ষ্য কর, পরে আমার নিকটে আবার নিশ্চয় সমাচার লইয়া আইস, আসিলে আমি তোমাদের সহিত যাইব; সে যদি দেশে থাকে, তবে আমি যিহূদার সমস্ত সহস্রের মধ্যে তাহার সন্ধান করিব।

২ রাজাবলি 21:16

সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিয়া মনঃশি যিহূদাকে পাপ করাইয়াছিলেন, আপনার এই পাপ ভিন্ন তিনি আবার অনেক নির্দ্দোষের রক্তপাতও করিয়াছিলেন, এমন কি, যিরূশালেমকে এক সীমা অবধি অন্য সীমা পর্য্যন্ত রক্তে পরিপূর্ণ করিয়াছিলেন।

ইয়োব 24:14

রাত্রি-প্রভাতে হত্যাকারী উঠে, দুঃখী ও দীনহীনকে মারিয়া ফেলে, রাত্রিকালে সে চোরের সমান হয়।

গীতসংহিতা 17:11

এখন তাহারা আমাদের পাদসঞ্চারে আমাদিগকে ঘেরিয়াছে, তাহারা আমাদিগকে ভূমিসাৎ করণার্থে চক্ষু স্থির করে।

গীতসংহিতা 94:6

তাহারা বিধবা ও প্রবাসীকে বধ করিতেছে; পিতৃহীনদিগকে মারিয়া ফেলিতেছে।

হিতোপদেশ 1:11

তাহারা যদি বলে, ‘আমাদের সঙ্গে আইস, আমরা রক্তপাত করিবার জন্য লুকাইয়া থাকি, নির্দ্দোষদিগকে অকারণে ধরিবার জন্য গুপ্ত থাকি,

হিতোপদেশ 6:12

যে ব্যক্তি পাষণ্ড, যে লোক অপরাধী, সে মুখের কুটিলতায় চলে,

হিতোপদেশ 24:15

রে দুষ্ট, তুমি ধার্ম্মিকের নিবাসের বিরুদ্ধে ঘাঁটি বসাইও না, তাহার শয়ন-স্থান নষ্ট করিও না।

যিরমিয় 22:17

কিন্তু তোমার চক্ষু ও তোমার অন্তঃকরণ কেবল তোমারই লাভ ও নির্দ্দোষের রক্তপাত এবং উপদ্রবের ও দৌরাত্ম্যের অনুষ্ঠান ব্যতিরেকে আর কিছুই লক্ষ্য করে না।

হবক্কূক 3:14

তুমি তাহার যোদ্ধাদের মস্তক তাহারই দণ্ড দ্বারা বিদ্ধ করিলে; তাহারা ঘূর্ণ্যবায়ুর ন্যায় আমাকে ছিন্নভিন্ন করিতে আসিয়াছিল; তাহারা দুঃখীকে গোপনে গ্রাস করিতে আনন্দ করিত।

লূক 8:1

ইহার পরেই তিনি ঘোষণা করিতে করিতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন, আর তাঁহার সঙ্গে সেই বারো জন,

লূক 10:1

তৎপরে প্রভু আরও সত্তর জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন, সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন।

Interlinear

Choose Theme