Home Bibles গীতসংহিতা 17:11 · বাংলা বাইবেল
গীতসংহিতা 17:11 · বাংলা বাইবেল

এখন তাহারা আমাদের পাদসঞ্চারে আমাদিগকে ঘেরিয়াছে, তাহারা আমাদিগকে ভূমিসাৎ করণার্থে চক্ষু স্থির করে।

Cross references

১ শমূয়েল 23:26

আর শৌল পর্ব্বতের এক পার্শ্বে গেলেন, এবং দায়ূদ ও তাঁহার লোকেরা পর্ব্বতের অন্য পার্শ্বে গেলেন। আর দায়ূদ শৌলের ভয়ে স্থানান্তরে যাইবার জন্য ত্বরান্বিত হইলেন; কেননা তাঁহাকে ও তাঁহার লোকদিগকে ধরিবার জন্য শৌল আপন লোকদের সহিত তাঁহাকে বেষ্টন করিয়াছিলেন।

১ শমূয়েল 24:2

তাহাতে শৌল সমস্ত ইস্রায়েল হইতে মনোনীত তিন সহস্র লোক লইয়া বনচ্ছাগের শৈল সকলের উপরে দায়ূদের ও তাঁহার লোকদের অন্বেষণে গমন করিলেন।

১ শমূয়েল 26:2

তখন শৌল উঠিলেন ও সীফ প্রান্তরে দায়ূদের অন্বেষণার্থে ইস্রায়েলের তিন সহস্র মনোনীত লোককে সঙ্গে লইয়া সীফ প্রান্তরে নামিয়া গেলেন।

গীতসংহিতা 10:8

সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভৃত স্থানে নির্দ্দোষকে বধ করে; তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুক্কায়িত।

গীতসংহিতা 37:14

যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করিতে পারে, যেন সরলপথগামীদিগকে বধ করিতে পারে,

গীতসংহিতা 88:17

তাহা সমস্ত দিন জলের ন্যায় আমাকে ঘেরিয়াছে; তাহা একসঙ্গে আমাকে বেষ্টন করিয়াছে।

হিতোপদেশ 6:13

সে চক্ষু দ্বারা ইঙ্গিত করে, পদ দ্বারা কথা বলে, সে অঙ্গুলি দ্বারা সঙ্কেত করে,

Interlinear

Choose Theme