সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিয়া মনঃশি যিহূদাকে পাপ করাইয়াছিলেন, আপনার এই পাপ ভিন্ন তিনি আবার অনেক নির্দ্দোষের রক্তপাতও করিয়াছিলেন, এমন কি, যিরূশালেমকে এক সীমা অবধি অন্য সীমা পর্য্যন্ত রক্তে পরিপূর্ণ করিয়াছিলেন।
Cross references
পরে মোশি হারোণকে কহিলেন, ঐ লোকেরা তোমার কি করিয়াছিল যে, তুমি উহাদের উপরে এমন মহাপাপ বর্ত্তাইলে?
এইরূপে তোমরা আপনাদের নিবাস-দেশ অপবিত্র করিবে না; কেননা রক্ত দেশকে অপবিত্র করে; এবং তথায় যে রক্তপাত হয়, তাহার জন্য রক্তপাতীর রক্তপাত ব্যতিরেকে দেশের প্রায়শ্চিত্ত হইতে পারে না।
হে সদাপ্রভু, তুমি আপনার প্রজা যে ইস্রায়েলকে মুক্ত করিয়াছ, তাহাকে ক্ষমা কর; আপনার প্রজা ইস্রায়েলের মধ্যে নিরপরাধের রক্তপাতজন্য দোষ থাকিতে দিও না। তাহাতে তাহাদের পক্ষে সেই রক্তপাতের দোষ ক্ষমা হইবে।
বস্তুতঃ সদাপ্রভু ইস্রায়েলকে আঘাত করিয়া জলকম্পিত নলের সমান করিবেন, এবং তাহাদের পিতৃপুরুষদিগকে এই যে উত্তম দেশ দিয়াছেন, ইহা হইতে ইস্রায়েলকে উৎপাটন করিয়া [ফরাৎ] নদীর ওপারে ছিন্নভিন্ন করিবেন, কারণ তাহারা আপনাদের জন্য আশেরামূর্ত্তি সকল নির্ম্মাণ করিয়া সদাপ্রভুকে অসন্তুষ্ট করিয়াছে।
যারবিয়াম যে সকল পাপ করিয়াছেন, এবং যে সকল পাপের দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছেন, তৎপ্রযুক্ত সদাপ্রভু ইস্রায়েলকে ত্যাগ করিবেন।
কিন্তু নবাটের পুত্র যারবিয়াম ইস্রায়েলকে যে সকল পাপের দ্বারা পাপ করাইয়াছিলেন, তাঁহার সেই সকল পাপে তিনি আসক্ত থাকিলেন, তাহা হইতে ফিরিলেন না।
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন; সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিদিগকে অধিকারচ্যুত করিয়াছিলেন, তিনি তাহাদের ঘৃণিত ক্রিয়ানুসারেই করিতেন।
আর তিনি আশেরার যে ক্ষোদিত প্রতিমা নির্ম্মাণ করিয়াছিলেন, তাহা সেই গৃহে স্থাপন করিলেন, যাহার বিষয়ে সদাপ্রভু দায়ূদকে ও তাঁহার পুত্র শলোমনকে এই কথা বলিয়াছিলেন, আমি এই গৃহে এবং ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই যিরূশালেমে আপন নাম চিরকালের নিমিত্ত স্থাপন করিব;
যিহূদা-রাজ মনঃশি এই সকল ঘৃণিত কার্য্য করিয়াছে; তাহার পূর্ব্বে যে ইমোরীয়েরা ছিল, তাহাদের কৃত সমস্ত কার্য্য হইতেও সে অধিক দুষ্কার্য্য করিয়াছে, এবং আপন পুত্তলিগণ দ্বারা যিহূদাকেও পাপ করাইয়াছে।
বাস্তবিক সদাপ্রভুরই আজ্ঞানুসারে যিহূদার প্রতি এইরূপ ঘটিল, যেন তাহারা তাঁহার সম্মুখ হইতে দূরীকৃত হয়; ইহার কারণ মনঃশির পাপ সকল,
তাঁহার কৃত সমস্ত কার্য্য, এবং তাঁহার কৃত নির্দ্দোষদিগের রক্তপাত; কারণ তিনি নির্দ্দোষদের রক্তে যিরূশালেমকে পরিপূর্ণ করিয়াছিলেন, আর সদাপ্রভু ক্ষমা করিতে চাহিলেন না।
তথাপি মনঃশি যিহূদাকে ও যিরূশালেম-নিবাসীদিগকে বিপথগামী করিলেন, তাহাতে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সম্মুখ হইতে যে জাতিদিগকে বিনষ্ট করিয়াছিলেন, উহারা তাহাদের অপেক্ষা অধিক কদাচরণ করিত।
এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমন কি, সপ্ত বস্তু তাঁহার প্রাণের ঘৃণাস্পদ;
উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দ্দোষের রক্তপাতকারী হস্ত,
আর তোমার বস্ত্রের অঞ্চলে নির্দ্দোষ দীনহীন প্রাণীদের রক্ত পাওয়া যাইতেছে; তুমি তাহাদিগকে সিঁধ কাটিবার সময়ে ধর নাই, কিন্তু ঐ সকলের উপরে [এই দুষ্ক্রিয়াও করিয়াছ];
যদি বিদেশী, পিতৃহীন ও বিধবাদের প্রতি উপদ্রব না কর, এই স্থানে নির্দ্দোষের রক্তপাত না কর, এবং আপনাদের অমঙ্গলের নিমিত্ত অন্য দেবগণের পশ্চাদগামী না হও,
আর আমি এমন করিব যে তাহারা পৃথিবীর সমস্ত রাজ্যে ভাসিয়া বেড়াইবে; যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশির নিমিত্ত, যিরূশালেমে কৃত তাহার কার্য্যের নিমিত্ত ইহা করিব।
কারণ তাহারা আমাকে পরিত্যাগ করিয়াছে, এই স্থান বিজাতীয় [স্থান] করিয়াছে, এবং তাহারা, তাহাদের পিতৃপুরুষেরা ও যিহূদার রাজগণ যাহাদিগকে জ্ঞাত ছিল না, এমন অন্য দেবগণের উদ্দেশে এই স্থানে ধূপ জ্বালাইয়াছে, আর নির্দ্দোষদের রক্তে এই স্থান পরিপূর্ণ করিয়াছে।
হে মনুষ্য-সন্তান, তুমি কি বিচার করিবে? সেই রক্তলিপ্তা নগরীর বিচার করিবে? তবে তাহার সমস্ত ঘৃণার্হ ক্রিয়া তাহাকে জ্ঞাত কর।
আর ধার্ম্মিক ব্যক্তিরাই ব্যভিচারিণী ও রক্তপাতকারিণীদের বিচারানুসারে তাহাদের বিচার করিবে; কেননা তাহারা ব্যভিচারিণী, ও তাহাদের হস্তে রক্ত আছে।
আমরা যদি আমাদের পিতৃপুরুষদের সময়ে থাকিতাম, তবে ভাববাদিগণের রক্তপাতে তাঁহাদের সহভাগী হইতাম না।
পরে প্রধান যাজকেরা সেই সকল মুদ্রা লইয়া কহিল, ইহা ভাণ্ডারে রাখা বিধেয় নয়, কারণ ইহা রক্তের মূল্য।
যিরূশালেম, যিরূশালেম, তুমি ভাববাদিগণকে বধ করিয়া থাক, ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয়, তাহাদিগকে পাথর মারিয়া থাক! কুক্কুটী যেমন আপন শাবকদিগকে পক্ষের নীচে একত্র করে, আমি কত বার তেমনি তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না।
তাঁহারা প্রস্তরাঘাতে হত, পরীক্ষিত, করাত দ্বারা বিদীর্ণ, খড়্গ দ্বারা নিহত হইলেন; তাঁহারা মেষের ও ছাগের চর্ম্ম পরিয়া বেড়াইতেন, দীনহীন, ক্লীষ্ট, উপদ্রুত হইতেন;