Home Bibles হিতোপদেশ 6:22 · বাংলা বাইবেল
হিতোপদেশ 6:22 · বাংলা বাইবেল

গমনকালে সে তোমাকে পথ দেখাইবে, শয়নকালে তোমার প্রহরী হইবে, জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে।

Cross references

গীতসংহিতা 3:6

আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না, যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসজ্জ হইয়াছে।

গীতসংহিতা 17:4

মনুষ্যের কার্য্য সম্বন্ধে, তোমার ওষ্ঠাধরের বাক্যে, আমি দুর্জ্জনের পথ হইতে সাবধান হইয়াছি।

গীতসংহিতা 43:3

তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ কর; তাহারাই আমার পথপ্রদর্শক হউক, তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।

গীতসংহিতা 119:9

যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।

গীতসংহিতা 119:11

তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি।

গীতসংহিতা 119:24

তোমার সাক্ষ্যকলাপ আমার হর্ষজনক, সেগুলি আমার মন্ত্রণাদায়ক সুহৃৎ।

গীতসংহিতা 119:54

তোমার বিধিকলাপ হইয়াছে আমার গীত আমার প্রবাস-গৃহে।

গীতসংহিতা 119:97

আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি! তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।

গীতসংহিতা 119:148

আমার চক্ষু রাত্রিযামের পূর্ব্বে উন্মীলিত ছিল, যেন তোমার বচন ধ্যান করিতে পারি।

হিতোপদেশ 2:11

পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে;

হিতোপদেশ 3:23

তখন তুমি নিজ পথে নির্ভয়ে গমন করিবে, তোমার পায়ে উছোট লাগিবে না।

দানিয়েল 11:18

পরে সে উপকূল-সমূহের বিরুদ্ধে গিয়া অনেককে হস্তগত করিবে; কিন্তু এক সেনাপতি তাহার কৃত টিটকারি নিবৃত্ত করিবে, এমন কি, সে তাহার টিটকারি তাহারই উপরে ফিরাইয়া দিবে।

Interlinear

Choose Theme