তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ কর; তাহারাই আমার পথপ্রদর্শক হউক, তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।
Cross references
তুমি কল্যমাত্র আসিয়াছ, অদ্য আমি কি তোমাকে আমাদের সহিত ভ্রমণ করাইব? আমি যেখানে পারি, সেখানে যাইব; তুমি ফিরিয়া যাও; আপন ভ্রাতৃগণকেও লইয়া যাও; দয়া ও সত্য তোমার সহবর্ত্তী হউক।
পরে রাজা সাদোককে কহিলেন, তুমি ঈশ্বরের সিন্দুক পুনরায় নগরে লইয়া যাও; যদি সদাপ্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাই, তবে তিনি আমাকে পুনর্ব্বার আনিয়া তাহা ও তাঁহার নিবাস দেখাইবেন।
পরে লোকেরা ঈশ্বরের সিন্দুক ভিতরে আনিয়া, দায়ূদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং ঈশ্বরের সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।
আর তিনি সাদোক যাজককে ও তাঁহার যাজক-ভ্রাতৃগণকে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে সদাপ্রভুর আবাসের সম্মুখে রাখিলেন,
কেননা সদাপ্রভুর আবাস, যাহা মোশি প্রান্তরে নির্ম্মাণ করিয়াছিলেন, তাহা ও হোমবেদি সেই সময়ে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে ছিল।
আমিই আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়োন-পর্ব্বতে।
আমি স্বরবে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্র পর্ব্বত হইতে আমাকে উত্তর দেন। সেলা।
সদাপ্রভু, তোমার পথ সকল আমাকে জ্ঞাত কর; তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দেও।
কারণ তোমারই কাছে জীবনের উনুই আছে; তোমারই দীপ্তিতে আমরা দীপ্তি দেখিতে পাই।
হে সদাপ্রভু, তুমিও আমা হইতে আপন করুণা রুদ্ধ করিও না; তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক।
আমি ইহা স্মরণ করিয়া অন্তরে আপন প্রাণ ঢালি, কেননা আমি লোকারণ্যের সহিত যাত্রা করিতাম, তাহাদিগকে ঈশ্বরের গৃহে লইয়া যাইতাম, আনন্দ ও স্তবগানের ধ্বনির সহিত বহুলোক পর্ব্ব পালন করিত।
এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।
তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন, আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন; সেলা ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন।
আমার প্রাণ সিংহগণের মধ্যবর্ত্তী; অগ্নি-শিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি, সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বড়শা ও বাণ, তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়্গ।
বাশন পর্ব্বত ঈশ্বরের পর্ব্বত; বাশন পর্ব্বত বহুশৃঙ্গ পর্ব্বত।
কিন্তু মনোনীত করিলেন যিহূদার বংশকে, ও আপনার প্রিয় সিয়োন পর্ব্বতকে।
হে বাহিনীগণের সদাপ্রভু, তোমার আবাস কেমন প্রিয়।
দীপ্তি বপন করা গিয়াছে ধার্ম্মিকের জন্য, আর সরলচিত্তদের জন্য আনন্দ।
তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক।
কারণ সদাপ্রভু সিয়োনকে মনোনীত করিয়াছেন, তিনি আপন নিবাসের নিমিত্ত তাহা বাসনা করিয়াছেন।
তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও; কেননা তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও।
তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
হে আমার বিদ্বেষিণি, আমার বিরুদ্ধে আনন্দ করিও না; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন।
তুমি যাকোবের নিমিত্ত সেই সত্য ও অব্রাহামের নিমিত্ত সেই দয়া সাধন করিবে, যাহা পূর্ব্বকাল হইতে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করিয়াছিলে।
তাঁহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল।
কারণ ব্যবস্থা মোশি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রীষ্ট দ্বারা উপস্থিত হইয়াছে।