অলসের অভিলাষ তাহাকে মৃত্যুসাৎ করে, কেননা তাহার হস্ত শ্রম করিতে অসম্মত।
Cross references
পরে তাহারা যিহোশূয়ের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, সে স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিম্বা তিন সহস্র লোক উঠিয়া গিয়া অয় পরাজয় করুক; সে স্থানে সকল লোক কষ্ট না করিলেও হয়, কেননা তথাকার লোক অল্প।
হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও।
পরিশ্রমীদের হস্ত কর্ত্তৃত্ব পায়; কিন্তু অলস পরাধীন দাস হয়।
অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না; কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে।
অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়।
অলসের পথ কন্টকের বেড়ার ন্যায়; কিন্তু সরলদের পথ রাজপথ।
অলস থালে হস্ত ডুবায়, পুনর্ব্বার মুখে দিতেও চাহে না।
শীত প্রযুক্ত অলস হাল বহে না, শস্যের সময়ে সে চাহিবে, কিন্তু কিছুই মিলিবে না।
অলস বলে, বাহিরে সিংহ আছে, চৌরাস্তায় গেলে আমি মারা পড়িব।
আমি অলসের ক্ষেত্রের পার্শ্ব দিয়া গেলাম, হীনবুদ্ধির দ্রাক্ষার উদ্যানের নিকট দিয়া গেলাম;
অলস বলে, পথে সিংহ আছে, চৌরাস্তায় কেশরী থাকে।
সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জন অপেক্ষা অলস নিজের দৃষ্টিতে অধিক জ্ঞানবান।
কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে, আমি যেখানে বুনি নাই, সেইখানে কাটি, এবং যেখানে ছড়াই নাই, সেইখানে কুড়াই?