Cross references
তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত, কেন সঙ্কুচিত করিতেছ? উহা বক্ষঃস্থল হইতে বাহির কর, শত্রু নিঃশেষ কর।
হে অলস, তুমি কত কাল শুইয়া থাকিবে? কখন্ নিদ্রা হইতে উঠিবে?
অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না; কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে।
অলসের পথ কন্টকের বেড়ার ন্যায়; কিন্তু সরলদের পথ রাজপথ।
আলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে, এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।
অলসের অভিলাষ তাহাকে মৃত্যুসাৎ করে, কেননা তাহার হস্ত শ্রম করিতে অসম্মত।
আমি অলসের ক্ষেত্রের পার্শ্ব দিয়া গেলাম, হীনবুদ্ধির দ্রাক্ষার উদ্যানের নিকট দিয়া গেলাম;
অলস বলে, পথে সিংহ আছে, চৌরাস্তায় কেশরী থাকে।
অলস থালে হস্ত ডুবায়, পুনর্ব্বার মুখে তুলিতে তাহার ক্লেশ বোধ হয়।
তিনি উত্তর করিলেন, যে আমার সঙ্গে ভোজনপাত্রে হাত ডুবাইল, সেই আমাকে সমর্পণ করিবে।
তিনি তাঁহাদিগকে বলিলেন, এই বারো জনের মধ্যে এক জন, যে আমার সঙ্গে ভোজনপাত্রে হাত ডুবাইতেছে, সেই।