Home Bibles হিতোপদেশ 18:8 · বাংলা বাইবেল
হিতোপদেশ 18:8 · বাংলা বাইবেল

পরিবাদকের কথা মিষ্টান্নবৎ, তাহা অন্তরের অন্তঃপুরে নামিয়া যায়।

Cross references

লেবীয় 19:16

তুমি কর্ণেজপ হইয়া আপন লোকদের মধ্যে ইতস্ততঃ ভ্রমণ করিও না, এবং তোমার প্রতিবাসীর রক্তপাতের জন্য উঠিয়া দাঁড়াইও না; আমি সদাপ্রভু।

গীতসংহিতা 52:2

তোমার জিহ্বা দুষ্টতার কল্পনা করিতেছে; হে ছলসাধক, তাহা শাণিত ক্ষুরের সদৃশ।

গীতসংহিতা 64:3

তাহারা খড়্‌গের ন্যায় আপন আপন জিহ্বা শাণিত করিয়াছে; তাহারা কটুবাক্যরূপ তীর যোজনা করিয়াছে,

হিতোপদেশ 12:18

কেহ কেহ অবিবেচনার কথা বলে, খড়্‌গাঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।

হিতোপদেশ 16:28

কুটিল ব্যক্তি বিবাদ খুলিয়া দেয়, পরীবাদক মিত্রভেদ জন্মায়।

হিতোপদেশ 26:20

কাষ্ঠ শেষ হইলে অগ্নি নিভিয়া যায়, কর্ণেজপ না থাকিলে বিবাদ নিবৃত্ত হয়।

হিতোপদেশ 26:22

কর্ণেজপের কথা মিষ্টান্নস্বরূপ, তাহা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয়।

Interlinear

Choose Theme