তাহারা খড়্গের ন্যায় আপন আপন জিহ্বা শাণিত করিয়াছে; তাহারা কটুবাক্যরূপ তীর যোজনা করিয়াছে,
Cross references
কেননা দেখ, দুষ্টগণ ধনুকে চাড়া দিতেছে, আপন আপন বাণ গুণে যোগ করিতেছে, যেন সরলচিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে;
আমার প্রাণ সিংহগণের মধ্যবর্ত্তী; অগ্নি-শিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি, সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বড়শা ও বাণ, তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়্গ।
তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হউক, সে বাণ যোজনা করিলে তাহা ছিন্নের মত হউক।
আমার জন্য পাতিত ফাঁদ হইতে, অধর্ম্মাচারীদের যন্ত্র হইতে, আমাকে রক্ষা কর।
কেহ কেহ অবিবেচনার কথা বলে, খড়্গাঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।
এক বংশ আছে, তাহাদের দন্ত খড়্গ ও কসের দন্ত ছুরিকা, যেন দেশ হইতে দুঃখীদিগকে, মনুষ্যদের মধ্য হইতে দরিদ্রদিগকে গ্রাস করে।
যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না; যে কোন জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্ম্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন।
তাহারা জিহ্বারূপ ধনুকে মিথ্যারূপ বাণ যোজনা করে; এবং দেশে বিশ্বস্ততার পক্ষে তাহাদের বিক্রম প্রকাশ হয় নাই; বরং তাহারা দুষ্টতা হইতে দুষ্টতার প্রতি অগ্রসর হয়, এবং তাহারা আমাকে জানে না, ইহা সদাপ্রভু কহেন।
জিহ্বাও অগ্নি; আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্ম্মের জগৎ হইয়া রহিয়াছে; তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে, ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, এবং আপনি নরকানলে জ্বলিয়া উঠে।