Home Bibles গণনা 5:2 · বাংলা বাইবেল
গণনা 5:2 · বাংলা বাইবেল

তুমি ইস্রায়েল-সন্তানগণকে আদেশ কর, যেন তাহারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃতের দ্বারা অশুচি প্রত্যেক জনকে শিবির হইতে বাহির করিয়া দেয়।

Cross references

লেবীয় 13:45

আর যে কুষ্ঠীর ঘা হইয়াছে, তাহার বস্ত্র চেরা যাইবে, ও তাহার মস্তক মুক্তকেশ থাকিবে, ও সে আপনার ওষ্ঠ বস্ত্র দ্বারা ঢাকিয়া ‘অশুচি, অশুচি’ এই শব্দ করিবে।

লেবীয় 13:46

যত দিন তাহার গাত্রে থাকিবে, তত দিন সে অশুচি থাকিবে; সে অশুচি; সে একাকী বাস করিবে, শিবিরের বাহিরে তাহার বাসস্থান হইবে।

লেবীয় 15:2

তোমরা ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে এই কথা বল, পুরুষের শরীরে প্রমেহ হইলে সেই প্রমেহে সে অশুচি হইবে।

লেবীয় 21:1

আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারোণের পুত্র যাজকগণকে কহ, তাহাদিগকে বল, স্বজাতীয় মৃতের জন্য তাহারা কেহ অশুচি হইবে না।

গণনা 9:6

কিন্তু কয়েক জন লোক একটী মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।

গণনা 12:14

সদাপ্রভু মোশিকে কহিলেন, যদি ইহার পিতা ইহার মুখে থুথু দিত, তাহা হইলে এ কি সাত দিবস লজ্জিত থাকিত না? এ সাত দিবস পর্য্যন্ত শিবিরের বাহিরে রুদ্ধা থাকুক; তৎপরে পুনর্ব্বার ভিতরে আনীতা হইবে।

গণনা 19:11

যে কেহ কোন মনুষ্যের মৃত দেহ স্পর্শ করে, সে সাত দিন অশুচি থাকিবে।

গণনা 19:14

ব্যবস্থা এই; কোন মনুষ্য যখন তাম্বুর মধ্যে মরে, তখন সেই তাম্বুতে প্রবেশকারী সমস্ত লোক এবং সেই তাম্বুর মধ্যস্থিত সমস্ত লোক সাত দিন অশুচি থাকিবে।

গণনা 19:16

আর যে কেহ ক্ষেত্রে খড়গহত কিম্বা মৃত লোকের দেহ কিম্বা মনুষ্যের অস্থি কিম্বা কবর স্পর্শ করে, সে সাত দিন অশুচি থাকিবে।

গণনা 31:19

আর তোমরা সাত দিন শিবিরের বাহিরে ছাউনী করিয়া থাক; তোমরা যত লোক মনুষ্যহত্যা করিয়াছ ও হত লোককে স্পর্শ করিয়াছ, সকলে তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে আপনাদিগকে ও আপন আপন বন্দিগণকে মুক্তপাপ কর;

দ্বিতীয় বিবরণ 24:8

তুমি কুষ্ঠরোগের ঘায়ের বিষয়ে সাবধান হইয়া, লেবীয় যাজকেরা যে সকল উপদেশ দিবে, অতিশয় যত্নপূর্ব্বক তদনুসারে কর্ম্ম করিও; আমি তাহাদিগকে যে যে আজ্ঞা দিয়াছি, তাহা পালন করিতে যত্ন করিবে।

২ রাজাবলি 7:3

সেই সময়ে নগর-দ্বারের প্রবেশ স্থানে চারি জন কুষ্ঠী ছিল। তাহারা পরস্পর কহিল, ‘আমরা এখানে বসিয়া বসিয়া কেন মরিব?’

Interlinear

Choose Theme