ব্যবস্থা এই; কোন মনুষ্য যখন তাম্বুর মধ্যে মরে, তখন সেই তাম্বুতে প্রবেশকারী সমস্ত লোক এবং সেই তাম্বুর মধ্যস্থিত সমস্ত লোক সাত দিন অশুচি থাকিবে।
Cross references
এই ব্যবস্থা সর্ব্বপ্রকার কুষ্ঠরোগের,
প্রমেহী ও রেতঃপাতে অশুচি ব্যক্তি,
আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারোণের পুত্র যাজকগণকে কহ, তাহাদিগকে বল, স্বজাতীয় মৃতের জন্য তাহারা কেহ অশুচি হইবে না।
আর সে কোন শবের নিকটে যাইবে না, আপন পিতার কি আপন মাতার জন্যও সে আপনাকে অশুচি করিবে না,
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আদেশ কর, যেন তাহারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃতের দ্বারা অশুচি প্রত্যেক জনকে শিবির হইতে বাহির করিয়া দেয়।
সে যাবৎ সদাপ্রভুর উদ্দেশে পৃথক্ থাকে, তাবৎ কোন শবের নিকটে যাইবে না।
আর যদি কোন মনুষ্য হঠাৎ তাহার নিকটে মরাতে সে আপনার পৃথক্স্থিতির চিহ্নবিশিষ্ট মস্তক অশুচি করে, তবে সে শুচি হইবার দিনে আপন মস্তক মুণ্ডন করিবে, সপ্তম দিবসে তাহা মুণ্ডন করিবে।
কিন্তু কয়েক জন লোক একটী মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।
আর যাবতীয় বস্ত্র, চর্ম্মনির্ম্মিত যাবতীয় বস্তু, ছাগলোম নির্ম্মিত যাবতীয় বস্তু ও কাষ্ঠনির্ম্মিত যাবতীয় বস্তুর বিষয় আপনাদিগকে মুক্তপাপ কর।
দেশ শুচি করিবার নিমিত্ত ইস্রায়েল-কুল তাহাদিগকে কবর দিতে সাত মাস ব্যস্ত থাকিবে।
যাজক শুচি হইলে পর তাহার জন্য সাত দিন গণিত হইবে।