Home Bibles গণনা 19:16 · বাংলা বাইবেল
গণনা 19:16 · বাংলা বাইবেল

আর যে কেহ ক্ষেত্রে খড়গহত কিম্বা মৃত লোকের দেহ কিম্বা মনুষ্যের অস্থি কিম্বা কবর স্পর্শ করে, সে সাত দিন অশুচি থাকিবে।

Cross references

লেবীয় 21:1

আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারোণের পুত্র যাজকগণকে কহ, তাহাদিগকে বল, স্বজাতীয় মৃতের জন্য তাহারা কেহ অশুচি হইবে না।

গণনা 5:2

তুমি ইস্রায়েল-সন্তানগণকে আদেশ কর, যেন তাহারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃতের দ্বারা অশুচি প্রত্যেক জনকে শিবির হইতে বাহির করিয়া দেয়।

গণনা 6:6

সে যাবৎ সদাপ্রভুর উদ্দেশে পৃথক্‌ থাকে, তাবৎ কোন শবের নিকটে যাইবে না।

গণনা 9:6

কিন্তু কয়েক জন লোক একটী মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।

গণনা 19:11

যে কেহ কোন মনুষ্যের মৃত দেহ স্পর্শ করে, সে সাত দিন অশুচি থাকিবে।

গণনা 31:19

আর তোমরা সাত দিন শিবিরের বাহিরে ছাউনী করিয়া থাক; তোমরা যত লোক মনুষ্যহত্যা করিয়াছ ও হত লোককে স্পর্শ করিয়াছ, সকলে তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে আপনাদিগকে ও আপন আপন বন্দিগণকে মুক্তপাপ কর;

ইজেকিয়েল 39:11

আর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে গোগকে কবরস্থান দিব, তাহা সমুদ্রের পূর্ব্বদিক্‌স্থ পথিকদের উপত্যকা; এবং তাহা পথিকদের গতি রোধ করিবে; সেই স্থানে লোকে গোগকে ও তাহার সমস্ত লোকারণ্যকে কবর দিবে, এবং তাহার নাম রাখিবে গে-হামোন-গোগ [গোগীয় লোকারণ্যের উপত্যকা]।

ইজেকিয়েল 39:12

দেশ শুচি করিবার নিমিত্ত ইস্রায়েল-কুল তাহাদিগকে কবর দিতে সাত মাস ব্যস্ত থাকিবে।

ইজেকিয়েল 39:16

আবার এক নগরের নাম হামোনা [লোকারণ্য] হইবে; এইরূপে তাহারা দেশ শুচি করিবে।

ইজেকিয়েল 44:26

যাজক শুচি হইলে পর তাহার জন্য সাত দিন গণিত হইবে।

মথি 23:27

হা অধ্যাপক ও ফরীশীগণ, কপটীরা, ধিক্‌ তোমাদিগকে! কারণ তোমরা চূণকাম করা কবরের তুল্য; তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্ব্বপ্রকার অশুচিতা ভরা।

লূক 11:44

ধিক্‌ তোমাদিগকে, কারণ তোমরা এমন গুপ্ত কবরের তুল্য, যাহার উপর দিয়া লোকে না জানিয়া যাতায়াত করে।

Interlinear

Choose Theme