Home Bibles গণনা 26:11 · বাংলা বাইবেল
গণনা 26:11 · বাংলা বাইবেল

কিন্তু কোরহের সন্তানেরা মরে নাই।

Cross references

যাত্রাপুস্তক 6:24

আর কোরহের সন্তান অসীর, ইল্‌কানা অবীয়াসফ; ইহারা কোরহীয়দের গোষ্ঠী।

গণনা 16:5

আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবর্ত্তী করেন, তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার নিকটবর্ত্তী করিবেন।

গণনা 16:33

তাহাতে তাহারা ও তাহাদের সমস্ত পরিজন জীবদ্দশায় পাতালে নামিল, এবং পৃথিবী তাহাদের উপরে চাপিয়া পড়িল; এইরূপে তাহারা সমাজের মধ্য হইতে লুপ্ত হইল।

দ্বিতীয় বিবরণ 24:16

সন্তানের জন্য পিতার, কিম্বা পিতার জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাইবে না; প্রতিজন আপন আপন পাপপ্রযুক্তই প্রাণদণ্ড ভোগ করিবে।

১ ইতিহাস 6:7

অমরিয়ের পুত্র অহীটূব, অহীটূবের পুত্র সাদোক,

১ ইতিহাস 6:22

কহাতের সন্তান—তাঁহার পুত্র অম্মীনাদব,

১ ইতিহাস 9:19

আর শল্লুম কোরহের প্রপৌত্র ইবীয়াসফের পৌত্র কোরির পুত্র; সে ও তাহার পিতৃকুলজাত কোরহীয় ভ্রাতৃগণ সেবাকর্ম্ম সম্পাদনে নিযুক্ত হইয়া, তাম্বুর দ্বার সকলের রক্ষক হইল। আর তাহাদের পিতৃপুরুষেরা সদাপ্রভুর শিবিরে নিযুক্ত হইয়া প্রবেশস্থানের রক্ষক হইল;

গীতসংহিতা 42:1

দ্বিতীয় খণ্ড। [1] হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে।

গীতসংহিতা 44:1

হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্ব্বকালে তাঁহাদের সময়ে কার্য্য করিয়াছিলে।

গীতসংহিতা 45:1

আমার হৃদয়ে শুভকথা উথলিয়া উঠিতেছে; আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব; আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনীস্বরূপ।

গীতসংহিতা 46:1

ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।

গীতসংহিতা 47:1

হে সমুদয় জাতি, করতালি দেও; আনন্দরবে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।

গীতসংহিতা 48:1

সদাপ্রভু মহান্‌ ও অতীব কীর্ত্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে, তাঁহার পবিত্র পর্ব্বতে।

গীতসংহিতা 49:1

হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ কর; জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর।

গীতসংহিতা 50:1

ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, সূর্য্যের উদয়স্থান অবধি অস্তস্থান পর্য্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন।

Interlinear

Choose Theme