Home Bibles গণনা 19:17 · বাংলা বাইবেল
গণনা 19:17 · বাংলা বাইবেল

লোকেরা সেই অশুচি ব্যক্তির জন্য পাপার্থক বলি দাহনের কিঞ্চিৎ ভস্ম লইয়া পাত্রে রাখিয়া তাহার উপরে স্রোতের জল দিবে।

Cross references

আদিপুস্তক 26:19

সেই উপত্যকায় ইস্‌হাকের দাসগণ খুঁড়িয়া জলের উনুইবিশিষ্ট এক কূপ পাইল।

গণনা 19:9

পরে কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করিয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে রাখিবে; তাহা ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর কারণ অশৌচঘ্ন জলের নিমিত্তে রাখা যাইবে; এটী পাপার্থক বলি।

পরমগীত 4:15

তুমি উপবন সকলের উৎস, তুমি জীবন্ত জলের কূপ, লিবানোন-প্রবাহিত স্রোতোমালা।

যোহন 4:10

—যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে, ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন, ‘আমাকে পান করিবার জল দেও’, তবে তাঁহারই নিকটে তুমি যাচ্ঞা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন।

যোহন 7:38

যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।

প্রকাশিত বাক্য 7:17

কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন-জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন।”

Interlinear

Choose Theme