যে কেহ কোন মনুষ্যের মৃত দেহ স্পর্শ করিয়া আপনাকে মুক্তপাপ না করে, সে সদাপ্রভুর আবাস অশুচি করে; সেই প্রাণী ইস্রায়েলের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে; কেননা তাহার উপরে অশৌচঘ্ন জল প্রক্ষিপ্ত হয় নাই, এই নিমিত্তে সে অশুচি হইবে; তাহার অশুচিতা তাহাতে লগ্ন রহিয়াছে।
Cross references
যে কেহ তাহার মত তৈল প্রস্তুত করে, ও যে কেহ পরের গাত্রে তাহার কিঞ্চিৎ দেয়, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
কিম্বা মনুষ্যের কোন অশৌচ, অর্থাৎ যাহা দ্বারা মনুষ্য অশুচি হয়, এমন কিছু যদি কেহ স্পর্শ করে, ও তাহা জানিতে না পায়, তবে সে তাহা জ্ঞাত হইলে দোষী হইবে।
পরে সে পাপার্থক বলির নিমিত্তে পাল হইতে মেষবৎসা কিম্বা ছাগবৎসা লইয়া সদাপ্রভুর উদ্দেশে আপনার কৃত পাপের উপযুক্ত দোষার্থক বলি উৎসর্গ করিবে; তাহাতে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে।
আর যদি কেহ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া পাপ করে, তবে সে তাহা না জানিলেও দোষী, সে আপন অপরাধ বহন করিবে।
কিন্তু যে কেহ অশুচি থাকিয়া সদাপ্রভুর উদ্দেশে উৎসৃষ্ট মঙ্গলার্থক বলির মাংস ভোজন করে, সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
এই প্রকারে তোমরা ইস্রায়েল-সন্তানগণকে তাহাদের অশৌচ হইতে পৃথক্ করিবে, পাছে তাহাদের মধ্যবর্ত্তী আমার আবাস অশুচি করিলে তাহারা আপন আপন অশৌচ প্রযুক্ত মারা পড়ে।
আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হইয়া তাহার লোকদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব; কেননা মোলক দেবের উদ্দেশে আপন বংশজাতকে দেওয়াতে সে আমার ধর্ম্মধাম অশুচি করে, ও আমার পবিত্র নাম অপবিত্র করে।
তুমি উহাদিগকে বল, পুরুষানুক্রমে তোমাদের বংশের মধ্যে যে কেহ অশুচি হইয়া পবিত্র বস্তুর নিকটে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণ কর্ত্তৃক সদাপ্রভুর উদ্দেশে পবিত্রীকৃত বস্তুর নিকটে যাইবে, সেই প্রাণী আমার সম্মুখ হইতে উচ্ছিন্ন হইবে; আমি সদাপ্রভু।
হারোণ বংশের যে কেহ কুষ্ঠী কিম্বা প্রমেহী হয়, সে শুচি না হওয়া পর্য্যন্ত পবিত্র বস্তু ভোজন করিবে না।
তাহাদিগকে শুচি করণার্থে এইরূপ কর, তাহাদের উপরে পাপমোচনের জল ছিটাইয়া দেও, এবং তাহারা আপনাদের সমস্ত গাত্রে ক্ষুর বুলাইয়া বস্ত্র ধৌত করিয়া আপনাদিগকে শুচি করুক।
কিন্তু যে কেহ শুচি থাকে, ও পথিক না হয়, সে যদি নিস্তারপর্ব্ব পালন না করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে; কারণ যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশে উপহার না আনাতে সে আপনার পাপ আপনি বহন করিবে।
কিন্তু স্বজাতীয় কি বিদেশী যে ব্যক্তি ঊর্দ্ধহস্তে পাপ করে, সে সদাপ্রভুর নিন্দা করে; সেই ব্যক্তি আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
পরে কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করিয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে রাখিবে; তাহা ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর কারণ অশৌচঘ্ন জলের নিমিত্তে রাখা যাইবে; এটী পাপার্থক বলি।
পরে কোন শুচি ব্যক্তি এসোব লইয়া সেই জলে মগ্ন করিয়া ঐ তাম্বুর উপরে, ও সেই স্থানের সমস্ত সামগ্রীর ও সমস্ত প্রাণীর উপরে, এবং অস্থির কিম্বা হত বা মৃত লোকের দেহ কিম্বা কবর স্পর্শকারী ব্যক্তির উপরে তাহা ছিটাইয়া দিবে।
কিন্তু যে ব্যক্তি অশুচি হইয়া আপনাকে মুক্তপাপ না করে, সে সমাজের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে, কেননা সে সদাপ্রভুর ধর্ম্মধাম অশুচি করিয়াছে; তাহার উপরে অশৌচঘ্ন জল প্রক্ষিপ্ত হয় নাই, সে অশুচি।
দুষ্ট লোক আপন দুষ্কার্য্যে নিপাতিত হয়, কিন্তু ধার্ম্মিক মরণকালে আশ্রয় পায়।
এই জন্য তোমাদিগকে বলিলাম যে, তোমরা তোমাদের পাপসমূহে মরিবে; কেননা যদি বিশ্বাস না কর যে, আমিই তিনি, তবে তোমাদের পাপসমূহে মরিবে।
কেননা দূতগণ দ্বারা কথিত বাক্য যদি দৃঢ় হইল, এবং লোকে কোন প্রকারে তাহা লঙ্ঘন করিলে কিম্বা তাহার অবাধ্য হইলে যদি ন্যায়সিদ্ধ প্রতিফল দত্ত হইল,
ভাবিয়া দেখ, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে, এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে, এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে!
কিন্তু যাহারা ভীরু, বা অবিশ্বাসী, বা ঘৃণার্হ, বা নরঘাতক, বা বেশ্যাগামী, বা মায়াবী বা প্রতিমাপূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে; ইহাই দ্বিতীয় মৃত্যু।
যে অধর্ম্মাচারী, সে ইহার পরেও অধর্ম্মাচরণ করুক; এবং যে কলুষিত, সে ইহার পরেও কলুষিত হউক; এবং যে ধার্ম্মিক, সে ইহার পরেও ধর্ম্মাচরণ করুক; এবং যে পবিত্র, সে ইহার পরেও পবিত্রীকৃত হউক।
বাহিরে রহিয়াছে কুক্কুরগণ, মায়াবিগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা ও প্রতিমাপূজকেরা, এবং যে কেহ মিথ্যা কথা ভাল বাসে ও রচনা করে।