Home Bibles গণনা 10:21 · বাংলা বাইবেল
গণনা 10:21 · বাংলা বাইবেল

পরে কহাতীয়েরা ধর্ম্মধাম বহন করতঃ যাত্রা করিল; এবং গন্তব্য স্থানে উহাদের উপস্থিত হইবার পূর্ব্বে আবাস স্থাপিত হইল।

Cross references

গণনা 1:51

আর আবাস তুলিবার সময়ে লেবীয়েরা তাহা ভাঙ্গিবে; এবং আবাস স্থাপনের সময়ে লেবীয়েরা তাহা স্থাপন করিবে; অন্য গোষ্ঠীর লোক তাহার নিকটে গেলে তাহার প্রাণদণ্ড হইবে।

গণনা 2:17

পরে সমাগম-তাম্বু লেবীয়দের শিবিরের সহিত সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হইয়া অগ্রসর হইবে; যাহারা যেমন সন্নিবেশিত হয়, তাহারা তেমনি আপন আপন শ্রেণীতে আপন আপন পতাকার পার্শ্বে পার্শ্বে থাকিয়া চলিবে।

গণনা 3:27

আর কহাৎ হইতে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা কহাতীয়দের গোষ্ঠী।

গণনা 4:4

সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের সেবাকর্ম্ম অতি পবিত্র স্থান [সংক্রান্ত]।

গণনা 4:15

এইরূপে শিবিরের অগ্রসর হইবার সময়ে হারোণ ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে; কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে।

গণনা 4:20

কিন্তু উহারা এক নিমিষের জন্যও পবিত্র বস্তু দেখিতে ভিতরে যাইবে না, পাছে মারা পড়ে।

গণনা 7:9

কিন্তু কহাতের সন্তানগণকে কিছুই দিলেন না, কেননা পবিত্র স্থানের সেবাকর্ম্মের ভার তাহাদের উপরে ছিল; তাহারা স্কন্ধে করিয়া ভার বহন করিত।

গণনা 10:17

পরে আবাস তোলা হইল, এবং গের্শোনের সন্তানগণ ও মরারির সন্তানগণ সেই আবাস বহন করিয়া অগ্রসর হইল।

১ ইতিহাস 15:2

সেই সময়ে দায়ূদ কহিলেন, ঈশ্বরের সিন্দুক বহন করা লেবীয়দের ছাড়া আর কাহারও কর্ত্তব্য নয়; কেননা ঈশ্বরের সিন্দুক বহিতে ও চিরকাল তাঁহার পরিচর্য্যা করিতে সদাপ্রভু তাহাদিগকেই মনোনীত করিয়াছেন।

১ ইতিহাস 15:12

তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভ্রাতারা আপনাদিগকে পবিত্র কর, তাহাতে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছি, সে স্থানে তাহা আনিতে পারিবে।

Interlinear

Choose Theme