Home Bibles গণনা 10:22 · বাংলা বাইবেল
গণনা 10:22 · বাংলা বাইবেল

পরে আপন সৈন্যগণের সহিত ইফ্রয়িম-সন্তানগণের শিবিরের পতাকা চলিল; অম্মীহূদের পুত্র ইলীশামা তাহাদের সেনাপতি ছিলেন।

Cross references

আদিপুস্তক 48:19

কিন্তু তাঁহার পিতা অসম্মত হইয়া কহিলেন, বৎস, তাহা আমি জানি, আমি জানি; এও এক জাতি হইবে, এবং মহান্ও হইবে, তথাপি ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহা অপেক্ষাও মহান্‌ হইবে, ও তাহার বংশ বহুগোষ্ঠীক হইবে।

গণনা 1:10

যোষেফের পুত্রদের মধ্যে ইফ্রয়িমের পক্ষে অম্মীহূদের পুত্র ইলীশামা, মনঃশির পক্ষে পদাহসূরের পুত্র গমলীয়েল।

গণনা 2:18

পশ্চিম পার্শ্বে আপন সৈন্য অনুসারে ইফ্রয়িমের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীহূদের পুত্র ইলীশামা ইফ্রয়িম-সন্তানগণের অধ্যক্ষ হইবে।

গণনা 2:24

ইফ্রয়িমের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ আট সহস্র এক শত জন। তাহারা তৃতীয়তঃ অগ্রসর হইবে।

গণনা 7:48

সপ্তম দিবসে ইফ্রয়িম-সন্তানদের অধ্যক্ষ অম্মীহূদের পুত্র ইলীশামা।

গণনা 26:23

আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখরের সন্তানগণ; তোলয় হইতে তোলয়ীয় গোষ্ঠী; পূয় হইতে পূনীয় গোষ্ঠী;

গীতসংহিতা 80:1

হে ইস্রায়েলের পালক, কর্ণপাত কর, যোষেফকে মেষপালবৎ চালাও যে তুমি, করূবদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।

Interlinear

Choose Theme