Home Bibles গণনা 1:51 · বাংলা বাইবেল
গণনা 1:51 · বাংলা বাইবেল

আর আবাস তুলিবার সময়ে লেবীয়েরা তাহা ভাঙ্গিবে; এবং আবাস স্থাপনের সময়ে লেবীয়েরা তাহা স্থাপন করিবে; অন্য গোষ্ঠীর লোক তাহার নিকটে গেলে তাহার প্রাণদণ্ড হইবে।

Cross references

লেবীয় 22:10

অন্য বংশীয় কোন লোক পবিত্র বস্তু ভোজন করিবে না; যাজকের গৃহপ্রবাসী কিম্বা বেতনজীবী কেহ পবিত্র বস্তু ভোজন করিবে না;

গণনা 3:10

আর তুমি হারোণ ও তাহার পুত্রগণকে নিযুক্ত করিবে, এবং তাহারা আপনাদের যাজকত্বপদ রক্ষা করিবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেহ নিকটবর্ত্তী হইবে, তাহার প্রাণদণ্ড হইবে।

গণনা 3:38

আর সমাগম-তাম্বুর সম্মুখে, পূর্ব্ব পার্শ্বে, সূর্য্যোদয়ের দিকে, মোশি, হারোণ ও তাঁহার পুত্রগণ সন্নিবেশিত ছিলেন; তাঁহারা ইস্রায়েল-সন্তানগণের রক্ষণীয় বলিয়া ধর্ম্মধামের রক্ষণীয় রক্ষা করিতেন; কিন্তু অন্য গোষ্ঠীভুক্ত যে কোন ব্যক্তি তাহার নিকটবর্ত্তী হইত, সে বধ্য হইত।

গণনা 4:1

আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন,

গণনা 4:15

এইরূপে শিবিরের অগ্রসর হইবার সময়ে হারোণ ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে; কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে।

গণনা 4:19

কিন্তু যখন তাহারা অতি পবিত্র বস্তুর নিকটবর্ত্তী হয়, তখন তাহারা যেন বাঁচিয়া থাকে, মারা না পড়ে, এই নিমিত্ত তোমরা তাহাদের প্রতি এইরূপ করিও; হারোণ ও তাহার পুত্রগণ ভিতরে গিয়া উহাদের প্রত্যেক জনকে আপন আপন সেবাকর্ম্মে ও ভার বহনে নিযুক্ত করিবে।

গণনা 4:20

কিন্তু উহারা এক নিমিষের জন্যও পবিত্র বস্তু দেখিতে ভিতরে যাইবে না, পাছে মারা পড়ে।

গণনা 10:11

পরে দ্বিতীয় বৎসর দ্বিতীয় মাসে, মাসের বিংশতিতম দিবসে সেই মেঘ সাক্ষ্যের আবাসের উপর হইতে ঊর্দ্ধে নীত হইল।

গণনা 10:17

পরে আবাস তোলা হইল, এবং গের্শোনের সন্তানগণ ও মরারির সন্তানগণ সেই আবাস বহন করিয়া অগ্রসর হইল।

গণনা 10:21

পরে কহাতীয়েরা ধর্ম্মধাম বহন করতঃ যাত্রা করিল; এবং গন্তব্য স্থানে উহাদের উপস্থিত হইবার পূর্ব্বে আবাস স্থাপিত হইল।

গণনা 16:40

উহা ইস্রায়েল-সন্তানগণের স্মরণার্থে হইল, যেন হারোণ বংশজাত ভিন্ন অন্য গোষ্ঠীভূক্ত কোন মনুষ্য সদাপ্রভুর সম্মুখে ধূপ উৎসর্গ করিতে নিকটে না যায়, এবং কোরহের ও তাহার দলের মত না হয়; সদাপ্রভু মোশির দ্বারা তাহাকে এইরূপ আজ্ঞা দিয়াছিলেন।

গণনা 17:5

পরে এইরূপ হইবে, যে ব্যক্তি আমার মনোনীত, তাহার যষ্টি মুকুলিত হইবে, তাহাতে ইস্রায়েল-সন্তানগণ তোমাদের প্রতিকূলে যে যে বচসা করে, তাহা আমি আপনার নিকট হইতে নিবৃত্ত করিব।

গণনা 18:4

তাহারা তোমার সহিত যোগ দিয়া তাম্বুর সমস্ত সেবাকর্ম্মের জন্য সমাগম-তাম্বুর রক্ষণীয় রক্ষা করিবে, এবং অন্য গোষ্ঠীভুক্ত কেহ তোমাদের নিকটে যাইবে না।

গণনা 18:7

অতএব তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ তোমরা বেদি সম্পর্কীয় সকল বিষয়ে ও তিরস্করিণীর ভিতরের বিষয়ে নিজ যাজকত্ব পালন করিবে ও সেবাকর্ম্ম করিবে, আমি দানরূপে যাজকত্বপদ তোমাদিগকে দিলাম, কিন্তু যে অন্য গোষ্ঠীভুক্ত লোক নিকটবর্ত্তী হইবে, তাহার প্রাণদণ্ড হইবে।

গণনা 18:22

আর ইস্রায়েল-সন্তানগণ পাপ বহন করতঃ যেন না মরে, এই জন্য তাহারা আর সমাগম-তাম্বুর নিকটে আসিবে না।

১ শমূয়েল 6:19

পরে তিনি বৈৎ-শেমশের লোকদের মধ্যে কাহাকে কাহাকে আঘাত করিলেন, কারণ তাহারা সদাপ্রভুর সিন্দুকে দৃষ্টিপাত করিয়াছিল, ফলতঃ তিনি লোকদের মধ্যে সত্তর জনকে, [এবং] পঞ্চাশ সহস্র জনকে আঘাত করিলেন, তাহাতে লোকেরা বিলাপ করিল, কেননা সদাপ্রভু মহা আঘাতে লোকদিগকে আঘাত করিয়াছিলেন।

২ শমূয়েল 6:7

তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, ও তাহার হঠকারিতা প্রযুক্ত ঈশ্বর সেই স্থানে তাহাকে আঘাত করিলেন; তাহাতে সে তথায় ঈশ্বরের সিন্দুকের পার্শ্বে মরিয়া গেল।

Interlinear

Choose Theme