তাহার নিকটে যিরূশালেম প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ হলোহেশের পুত্র শল্লুম ও তাহার কন্যারা মেরামৎ করিল।
Cross references
আর বিজ্ঞমনা স্ত্রীলোকেরা আপন আপন হস্তে সূতা কাটিয়া, তাহাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূত্র আনিল।
তাহাদের নিকটে যিরূশালেম প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ—হূরের পুত্র—রফায় মেরামৎ করিল।
আর বৈৎহক্কেরম প্রদেশের অধ্যক্ষ রেখবের পুত্র মল্কিয় সার-দ্বার মেরামৎ করিল; সে তাহা গাঁথিল, এবং তাঁহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।
দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্মোনের সন্তান, অক্কুবের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান, এক শত আটত্রিশ জন।
পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার-প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের এক জন, তাঁহার বাটীতে প্রবেশ করিয়া তাঁহার সঙ্গে অবস্থিতি করিলাম।
আবার, হে প্রকৃত সহযুগ্য, তোমাকেও বিনয় করিতেছি, তুমি ইহাঁদের সাহায্য কর, কেননা ইঁহারা সুসমাচারে আমার সহিত পরিশ্রম করিয়াছিলেন, ক্লীমেন্ত এবং আমার আর আর সহকর্ম্মচারীও তাহা করিয়াছিলেন, তাঁহাদের নাম জীবন-পুস্তকে লেখা আছে।