Home Bibles প্রেরিতদের কার্য 21:8 · বাংলা বাইবেল
প্রেরিতদের কার্য 21:8 · বাংলা বাইবেল

পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার-প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের এক জন, তাঁহার বাটীতে প্রবেশ করিয়া তাঁহার সঙ্গে অবস্থিতি করিলাম।

Cross references

প্রেরিতদের কার্য 6:5

এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল, আর তাহারা এই কয় জনকে মনোনীত করিল, স্তিফান—ইনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন—এবং ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা, ও নিকলায়, ইনি আন্তিয়খিয়াস্থ যিহূদী-ধর্ম্মাবলম্বী;

প্রেরিতদের কার্য 8:5

আর ফিলিপ শমরিয়ার নগরে গিয়া লোকদের কাছে খ্রীষ্টকে প্রচার করিতে লাগিলেন।

প্রেরিতদের কার্য 8:26

পরে প্রভুর এক দূত ফিলিপকে এই কথা কহিলেন, উঠ, দক্ষিণ দিকে, যে পথ যিরূশালেম হইতে ঘসার দিকে নামিয়া গিয়াছে, সেই পথে যাও; সেই স্থান প্রান্তর।

প্রেরিতদের কার্য 9:30

ভ্রাতৃগণ ইহা জানিতে পাইয়া তাঁহাকে কৈসরিয়াতে লইয়া গেলেন, এবং সেখান হইতে তার্ষ নগরে পাঠাইয়া দিলেন।

প্রেরিতদের কার্য 10:1

কৈসরিয়াতে কর্ণীলিয় নামে এক ব্যক্তি ছিলেন, তিনি ইতালীয় নামক সৈন্যদলের এক জন শতপতি।

প্রেরিতদের কার্য 16:10

তিনি সেই দর্শন পাইলে আমরা অবিলম্বে মাকিদনিয়া দেশে যাইতে চেষ্টা করিলাম, কারণ বুঝিলাম, তথাকার লোকদের নিকটে সুসমাচার প্রচার করিতে ঈশ্বর আমাদিগকে ডাকিয়াছেন।

প্রেরিতদের কার্য 16:13

আর বিশ্রামবারে নগরদ্বারের বাহিরের নদীতীরে গেলাম, মনে করিলাম, সেখানে প্রার্থনাস্থান আছে; আর আমরা বসিয়া সমাগত স্ত্রীলোকদের কাছে কথা কহিতে লাগিলাম।

প্রেরিতদের কার্য 16:16

এক দিন আমরা সেই প্রার্থনাস্থানে যাইতেছিলাম, এমন সময়ে দৈবজ্ঞ আত্মাবিষ্টা এক দাসী আমাদের সম্মুখে পড়িল; সে ভাগ্যকথন দ্বারা তাহার কর্ত্তাদের বিস্তর লাভ জন্মাইত।

প্রেরিতদের কার্য 18:22

আর কৈসরিয়ায় উপস্থিত হইয়া [যিরূশালেমে] গেলেন, এবং মণ্ডলীকে মঙ্গলবাদ করিয়া তথা হইতে আন্তিয়খিয়ায় চলিয়া গেলেন।

প্রেরিতদের কার্য 20:6

পরে তাড়ীশূন্য রুটীর পর্ব্বদিন গত হইলে আমরা ফিলিপী হইতে জলপথে প্রস্থান করিয়া পাঁচ দিনে ত্রোয়াতে তাঁহাদের নিকটে উপস্থিত হইলাম; সেখানে সাত দিন অবস্থিতি করিলাম।

প্রেরিতদের কার্য 20:13

আর আমরা অগ্রে গিয়া জাহাজে উঠিয়া, আঃসে যাত্রা করিলাম, সেখান হইতে পৌলকে তুলিয়া লইব মনস্থ করিলাম; কারণ তিনি স্থলপথে যাইবেন বলিয়া ইহা স্থির করিয়াছিলেন।

প্রেরিতদের কার্য 23:23

পরে তিনি দুই জন শতপতিকে কাছে ডাকিয়া বলিয়া দিলেন, কৈসরিয়া পর্য্যন্ত যাইবার নিমিত্ত রাত্রি তিন ঘটিকার সময়ে দুই শত সেনা ও সত্তর জন অশ্বারোহী এবং দুই শত বড়শাধারী লোক প্রস্তুত রাখিও।

প্রেরিতদের কার্য 27:1

যখন স্থির হইল যে, আমরা জাহাজে ইতালিয়ায় যাত্রা করিব, তখন পৌল ও অন্য কয়েক জন বন্দি আগস্তীয় সৈন্যদলের যুলিয় নামে এক জন শতপতির হস্তে সমর্পিত হইলেন।

প্রেরিতদের কার্য 28:11

তিন মাস গত হইলে পর আমরা আলেক্‌সান্দ্রীয় এক জাহাজে উঠিয়া যাত্রা করিলাম; সেই জাহাজ ঐ দ্বীপে শীতকাল যাপন করিয়াছিল, তাহার চিহ্ন যমজ-দেব।

প্রেরিতদের কার্য 28:16

রোমে আমাদের উপস্থিত হইবার পরে পৌল আপন প্রহরী সৈনিকের সহিত স্বতন্ত্র বাস করিবার অনুমতি পাইলেন।

ইফিষীয় 4:11

আর তিনিই কয়েক জনকে প্রেরিত, কয়েক জনকে ভাববাদী, কয়েক জনকে সুসমাচার-প্রচারক ও কয়েক জনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন,

২ তীমথিয় 4:5

কিন্তু তুমি সর্ব্ববিষয়ে মিতাচারী হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার-প্রচারকের কার্য্য কর, তোমার পরিচর্য্যা সম্পন্ন কর।

Interlinear

Choose Theme