Home Bibles নেহেমিয়া 3:13 · বাংলা বাইবেল
নেহেমিয়া 3:13 · বাংলা বাইবেল

হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকার দ্বার মেরামৎ করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্য্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত [মেরামৎ করিল]।

Cross references

যিহোশূয় 15:34

সানোহ, ঐন্‌-গন্নীম, তপূহ, ঐনম, যর্মুৎ,

যিহোশূয় 15:56

যক্‌দিয়াম, সানোহ, কয়িন, গিবিয়া ও তিম্না;

১ ইতিহাস 4:18

আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।

২ ইতিহাস 26:9

আর উষিয় যিরূশালেমের কোণের দ্বারে, উপত্যকার দ্বারে ও প্রাচীরের কোণে উচ্চ গৃহ গাঁথিয়া দৃঢ় করিলেন।

নেহেমিয়া 2:13

আমি রাত্রিতে উপত্যকার দ্বার দিয়া বাহির হইয়া নাগকূপ ও সারদ্বার পর্য্যন্ত গেলাম, এবং যিরূশালেমের ভগ্ন প্রাচীর ও অগ্নিভক্ষিত দ্বার সকল দর্শন করিলাম।

নেহেমিয়া 2:15

তখন আমি রাত্রিকালে স্রোতের ধার দিয়া উপরে উঠিয়া প্রাচীর দেখিলাম, আর ফিরিয়া উপত্যকার দ্বার দিয়া প্রবেশ করিলাম, পরে ফিরিয়া আসিলাম।

নেহেমিয়া 11:30

সানোহে, অদুল্লমে ও তাহাদের গ্রামসমূহে, লাখীশে ও তৎসংক্রান্ত ক্ষেত্রে, অসেকাতে ও তাহার উপনগরসমূহে বাস করিত; বস্তুতঃ তাহারা বের্‌-শেবা অবধি হিন্নোম উপত্যকা পর্য্যন্ত তাম্বুতে বাস করিত।

Interlinear

Choose Theme