Home Bibles নেহেমিয়া 12:31 · বাংলা বাইবেল
নেহেমিয়া 12:31 · বাংলা বাইবেল

পরে আমি যিহূদার অধ্যক্ষদিগকে প্রাচীরের উপরে আনিলাম, এবং স্তবগানকারী দুই মহা সংকীর্ত্তন-দল নিরূপণ করিলাম; [তাহার এক দল] প্রাচীরের উপর দিয়া দক্ষিণ পার্শ্বে সারদ্বারের দিকে গেল;

Cross references

১ ইতিহাস 13:1

পরে দায়ূদ সহস্রপতিগণের ও শত পতিগণের সহিত, সমস্ত অধ্যক্ষের সহিত, মন্ত্রণা করিলেন।

১ ইতিহাস 28:1

পরে দায়ূদ ইস্রায়েলের সমস্ত অধ্যক্ষকে অর্থাৎ বংশাধ্যক্ষগণকে, পালানুক্রমে রাজার পরিচর্য্যাকারী দলের অধ্যক্ষগণকে, সহস্রপতি ও শতপতিগণকে এবং রাজার ও রাজপুত্রদের সমস্ত সম্পত্তির ও পশুপালের অধ্যক্ষগণকে, কর্ম্মচারীদিগকে এবং বীরগণকে, এমন কি, সমস্ত বলবান বীরকে যিরূশালেমে একত্র করিলেন।

২ ইতিহাস 5:2

পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে একত্র করিলেন।

নেহেমিয়া 2:13

আমি রাত্রিতে উপত্যকার দ্বার দিয়া বাহির হইয়া নাগকূপ ও সারদ্বার পর্য্যন্ত গেলাম, এবং যিরূশালেমের ভগ্ন প্রাচীর ও অগ্নিভক্ষিত দ্বার সকল দর্শন করিলাম।

নেহেমিয়া 3:13

হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকার দ্বার মেরামৎ করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্য্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত [মেরামৎ করিল]।

নেহেমিয়া 12:38

আর স্তবগানকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়া তাহাদের সঙ্গে মিলিতে গেল; এবং আমি ও লোকদের অর্দ্ধেক তাহাদের পশ্চাতে গমন করিলাম। তাহারা তুন্দুরের দুর্গ অবধি প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত

নেহেমিয়া 12:40

এইরূপে ঈশ্বরের গৃহে স্তবগানকারীদের ঐ দুই দল, এবং আমি ও আমার সহিত অধ্যক্ষদের অর্দ্ধেক লোক; আর ইলীয়াকীম,

Interlinear

Choose Theme