Home Bibles ১ ইতিহাস 13:1 · বাংলা বাইবেল
১ ইতিহাস 13:1 · বাংলা বাইবেল

পরে দায়ূদ সহস্রপতিগণের ও শত পতিগণের সহিত, সমস্ত অধ্যক্ষের সহিত, মন্ত্রণা করিলেন।

Cross references

২ শমূয়েল 6:1

পরে দায়ূদ পুনরায় ইস্রায়েলের সমস্ত মনোনীত লোককে, ত্রিশ সহস্র জনকে, একত্র করিলেন।

২ রাজাবলি 23:1

পরে রাজা লোক পাঠাইলে তাহারা যিহূদার ও যিরূশালেমের সমস্ত প্রাচীনবর্গকে তাঁহার নিকটে একত্র করিল।

১ ইতিহাস 12:14

গাদ-সন্তানদের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন; ইহাঁদের মধ্যে যিনি ক্ষুদ্র তিনি শত জনের, ও যিনি মহান্‌ তিনি সহস্র জনের সমকক্ষ ছিলেন।

১ ইতিহাস 12:20

পরে দায়ূদ সিক্লগে যাইতেছেন, এমন সময়ে মনঃশি-সংক্রান্ত অদ্‌ন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়, মনঃশিবংশীয় এই সহস্রপতিরা তাঁহার পক্ষে হইলেন।

১ ইতিহাস 12:32

আর ইষাখর-সন্তানদের মধ্যে দুই শত প্রধান লোক, তাহারা কালজ্ঞ লোক, ইস্রায়েলের কি কর্ত্তব্য তাহা জানিত, আর তাহাদের ভ্রাতারা সকলে তাহাদের আজ্ঞাবহ ছিল।

২ ইতিহাস 1:2

পরে শলোমন সমস্ত ইস্রায়েলের অর্থাৎ সহস্রপতিদের, শতপতিদের, বিচারকর্ত্তাদের ও সমস্ত ইস্রায়েলের যাবতীয় অধ্যক্ষের—কুলপতিদিগের—সহিত কথা কহিলেন।

২ ইতিহাস 29:20

পরে হিষ্কিয় রাজা প্রত্যূষে উঠিয়া নগরাধ্যক্ষদিগকে একত্র করিয়া সদাপ্রভুর গৃহে গেলেন।

২ ইতিহাস 34:29

আর রাজা লোক পাঠাইয়া যিহূদার ও যিরূশালেমের সমস্ত প্রাচীনবর্গকে একত্র করিলেন।

হিতোপদেশ 15:22

মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়; কিন্তু মন্ত্রিবাহুল্যে সে সকল সুস্থির হয়।

মথি 25:16

যে পাঁচ তালন্ত পাইয়াছিল, সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল, এবং আর পাঁচ তালন্ত লাভ করিল।

Interlinear

Choose Theme