প্রদেশের এই সকল প্রধান লোক যিরূশালেমে বসতি করিল। কিন্তু যিহূদার নগরে নগরে ইস্রায়েল, যাজকেরা, লেবীয়েরা, নথীনীয়েরা ও শলোমনের দাসদের সন্তানগণ প্রত্যেকে আপন আপন অধিকারে আপন আপন নগরে বাস করিল।
Cross references
এইরূপে সমস্ত ইস্রায়েলের বংশাবলি লিখিত হইল, আর দেখ, তাহা ইস্রায়েলের রাজগণের পুস্তকে লিখিত রহিয়াছে। পরে যিহূদার লোকেরা আপনাদের সত্যলঙ্ঘন প্রযুক্ত বন্দি হইয়া বাবিলে নীত হইল।
যাহারা বন্দিরূপে নীত হইয়াছিল, বাবিল-রাজ নবূখদ্নিৎসর যাহাদিগকে বাবিলে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন, তাহাদের মধ্য প্রদেশের এই লোকেরা বন্দিদশা হইতে যাত্রা করিয়া যিরূশালেমে ও যিহূদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল;
নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান,
শলোমনের দাসদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্সোফেরতের সন্তান, পরূদার সন্তান;
পরে যাজকেরা, লেবীয়েরা ও [অন্য] কোন কোন লোক এবং গায়কেরা, দ্বারপালেরা ও নথীনীয়েরা আপন আপন নগরে, এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিল।
যাহারা বন্দিরূপে নীত হইয়াছিল, বাবিল-রাজ নবূখদ্নিৎসর যাহাদিগকে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন, তাহাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দিদশা হইতে যাত্রা করিয়া যিরূশালেমে ও যিহূদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল;
তাহারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিল্শন, মিস্পরৎ, বিগ্বয়, নহূম ও বানা, ইহাঁদের সহিত ফিরিয়া আসিল। সেই ইস্রায়েল লোকদের পুরুষ-সংখ্যা;
যাজকবর্গ; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয় শত তিয়াত্তর জন।
লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্মীয়েলের সন্তান চুয়াত্তর জন।
নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান, টব্বায়োতের সন্তান,
শলোমনের দাসদের সন্তানবর্গ;
পরে যাজকেরা, লেবীয়েরা, দ্বারপালেরা ও গায়কেরা, এবং কোন কোন প্রজা ও নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিতে লাগিল।
আর ইস্রায়েলের, যাজকদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা যিহূদার সমস্ত নগরে আপন আপন অধিকারে থাকিত।