Home Bibles নেহেমিয়া 11:4 · বাংলা বাইবেল
নেহেমিয়া 11:4 · বাংলা বাইবেল

আর যিহূদা-সন্তানগণের মধ্যে ও বিন্যামীন-সন্তানগণের মধ্যে কতকগুলি লোক যিরূশালেমে বসতি করিল। যিহূদা-সন্তানগণের মধ্যে উষিয়ের পুত্র অথায়; সেই উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহললেলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে এক জন।

Cross references

আদিপুস্তক 38:29

কিন্তু সে আপন হস্ত টানিয়া লইলে দেখ, তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল; তখন ধাত্রী কহিল, তুমি কি প্রকারে আপনার জন্য ভেদ করিয়া আসিলে? অতএব তাহার নাম পেরস [ভেদ] হইল।

রূথ 4:18

পেরসের বংশাবলি এই। পেরসের পুত্র হিষ্রোণ;

১ ইতিহাস 9:3

আর যিহূদা-সন্তানগণের, বিন্যামীন-সন্তানগণের এবং ইফ্রয়িম ও মনঃশি-সন্তানগণের মধ্যে এই লোকেরা যিরূশালেমে বাস করিতে লাগিল।

মথি 1:3

যিহূদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত; পেরসের পুত্র হিষ্রোণ; হিষ্রোণের পুত্র রাম;

লূক 3:33

ইনি নহশোনের পুত্র, ইনি অম্মীনাদবের পুত্র, ইনি অদমানের পুত্র, ইনি অর্ণির পুত্র, ইনি হিষ্রোণের পুত্র, ইনি পেরসের পুত্র, ইনি যিহূদার পুত্র,

Interlinear

Choose Theme