তাহারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিল্শন, মিস্পরৎ, বিগ্বয়, নহূম ও বানা, ইহাঁদের সহিত ফিরিয়া আসিল। সেই ইস্রায়েল লোকদের পুরুষ-সংখ্যা;
Cross references
ইহারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্শন, মিস্পর, বিগ্রয়, রহূম ও বানা, ইহাঁদের সহিত ফিরিয়া আসিল। সেই ইস্রায়েল লোকদের পুরুষ-সংখ্যা।
আর যিরূশালেমে ঈশ্বরের গৃহের স্থানে আসিলে পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূর এবং তাঁহাদের অবশিষ্ট ভ্রাতৃগণ, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দিদশা হইতে যিরূশালেমে আগত সমস্ত লোক কার্য্য আরম্ভ করিলেন, এবং সদাপ্রভুর গৃহের কার্য্যের তত্ত্বাবধান জন্য বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দিগকে নিযুক্ত করিলেন।
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় উঠিয়া যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহ নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন, আর ঈশ্বরের ভাববাদীরা তাঁহাদের সঙ্গে থাকিয়া তাঁহাদিগকে সাহায্য করিতেন।
রাজা আমাকে কহিলেন, তোমার ত পীড়া হয় নাই, তবে মুখ কেন বিষণ্ণ হইয়াছে? ইহা ত চিত্তের বিষাদ ব্যতিরেকে আর কিছু নয়। তখন আমি অতিমাত্র ভীত হইলাম।
প্রদেশের এই সকল প্রধান লোক যিরূশালেমে বসতি করিল। কিন্তু যিহূদার নগরে নগরে ইস্রায়েল, যাজকেরা, লেবীয়েরা, নথীনীয়েরা ও শলোমনের দাসদের সন্তানগণ প্রত্যেকে আপন আপন অধিকারে আপন আপন নগরে বাস করিল।
এই যাজকগণ ও লেবীয়েরা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিলের ও যেশূয়ের সহিত আসিয়াছিল,
অমরিয়, মল্লুক, হটুশ, শখনিয়, রহূম, মরেমোৎ,
আমোক, হিল্কিয়, যিদয়িয়,; ইহারা যেশূয়ের সময়ে যাজকদের ও আপন আপন ভ্রাতৃগণের মধ্যে প্রধান ছিল।
আর যেশূয়ের পুত্র যোয়াকীম, যোয়াকীমের পুত্র ইলিয়াশীব,
উপরিভাগে তাহাদের মুখ ও পক্ষ বিভিন্ন ছিল, এক একটীর দুই দুই পক্ষ পরস্পর যোড়া ছিল, এবং আর দুই দুই পক্ষে গাত্র আচ্ছাদিত ছিল।
দারিয়াবস রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদী দ্বারা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক যিহূদার অধ্যক্ষের কাছে এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের কাছে উপস্থিত হইল।
পরে তিনি আমাকে যিহোশূয় মহাযাজককে দেখাইলেন; ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়াছিলেন, আর তাঁহার বিপক্ষতা করিবার জন্য শয়তান [বিপক্ষ] তাঁহার দক্ষিণে দাঁড়াইয়াছিল।
যিকনিয়ের পুত্র শল্টীয়েল, বাবিলে নির্ব্বাসনের পরে জাত; শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল;