কূশ ও মিসর তাহার বলস্বরূপ, তাহা অসীম; পুট ও লূবীয়গণ তাহার সহকারী ছিল।
Cross references
আর হামের সন্তান—কূশ, মিসর, পূট ও কনান। কূশের সন্তান—সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা।
হামের সন্তান—কূশ, মিসর, পূট ও কনান।
সেই রাজার সঙ্গে বারো শত রথ ও ছয় সহস্র অশ্বারোহী ছিল; এবং মিসর হইতে তাঁহার সঙ্গে আগত লূবীয়, সুক্কীয় ও কূশীয় লোকেরা অসংখ্য ছিল।
তাহাতে তাহারা আপনাদের বিশ্বাসভূমি কূশ ও আপনাদের গৌরবাস্পদ মিসরের বিষয়ে ক্ষুব্ধ ও লজ্জিত হইবে।
হে অশ্বগণ, উঠিয়া যাও; হে রথ সকল, উন্মত্তের ন্যায় হও; বীরগণ, ঢালধারী কূশ ও পূট, এবং ধনুর্দ্ধর ও ধনুকে চাড়াদায়ী লূদীয়গণ বহির্গত হউক।
পারস, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তাহারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্র টাঙ্গাইয়া রাখিত; তাহারাই তোমার শোভা সম্পাদন করিয়াছে।
যখন তাহারা তোমাকে হস্তে ধরিত, তখন তুমি ফাটিয়া তাহাদের সমস্ত স্কন্ধ বিদীর্ণ করিতে; এবং যখন তাহারা তোমার উপরে নির্ভর করিত, তখন তুমি ভাঙ্গিয়া যাইতে ও তাহাদের সমস্ত কটিদেশ অসাড় করিতে।
কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাহাদের সহিত খড়্গে পতিত হইবে।
পারস্য, কূশ ও পূট তাহাদের সঙ্গী হইবে; ইহারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী;