Home Bibles যিরমিয় 46:9 · বাংলা বাইবেল
যিরমিয় 46:9 · বাংলা বাইবেল

হে অশ্বগণ, উঠিয়া যাও; হে রথ সকল, উন্মত্তের ন্যায় হও; বীরগণ, ঢালধারী কূশ ও পূট, এবং ধনুর্দ্ধর ও ধনুকে চাড়াদায়ী লূদীয়গণ বহির্গত হউক।

Cross references

আদিপুস্তক 10:6

আর হামের সন্তান—কূশ, মিসর, পূট ও কনান। কূশের সন্তান—সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা।

আদিপুস্তক 10:13

আর লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়,

১ ইতিহাস 1:11

আর লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,

যিশাইয় 66:19

আর আমি তাহাদের মধ্যে এক চিহ্ন স্থাপন করিব; এবং তাহাদের মধ্য হইতে উত্তীর্ণ লোকদিগকে জাতিগণের কাছে, তর্শীশ, পূল ও ধনুর্দ্ধর লূদ, এবং তূবল ও যবনের কাছে, যে দূরস্থ উপকূল সমূহ কখনও আমার খ্যাতি শুনে নাই ও আমার প্রতাপ দেখে নাই, তাহাদের কাছে প্রেরণ করিব; এবং তাহারা জাতিগণের মধ্যে আমার প্রতাপ জ্ঞাত করিবে।

যিরমিয় 30:5

সদাপ্রভু এই কথা কহেন; আমরা ভয়ের, কম্পনের শব্দ শুনিয়াছি, শান্তির নয়।

যিরমিয় 47:3

শত্রুর বলবান অশ্বদের খুরের খটখটানিতে, রথের ঘর্ঘরাণিতে, চক্রের শব্দে পিতারা হস্তের অবশতা প্রযুক্ত আপন আপন বালকদের প্রতিও ফিরিয়া দেখিবে না।

ইজেকিয়েল 27:10

পারস, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তাহারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্র টাঙ্গাইয়া রাখিত; তাহারাই তোমার শোভা সম্পাদন করিয়াছে।

ইজেকিয়েল 30:4

মিসরে খড়্‌গ প্রবেশ করিবে, ও কূশে যাতনা হইবে; কেননা তখন মিসরে নিহত লোকেরা পতিত হইবে, তাহার লোকারণ্য নীত হইবে, ও তাহার ভিত্তিমূল সকল উৎপাটিত হইবে।

ইজেকিয়েল 30:5

কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাহাদের সহিত খড়্‌গে পতিত হইবে।

নাহূম 2:3

উহার বীরগণের ঢাল রক্তীকৃত, বিক্রমিগণ লোহিতবর্ণ বস্ত্রপরিহিত, উহার আয়োজন-দিনে রথ সকল অয়সে উজ্জ্বল ও বড়শা সকল চালিত হয়।

নাহূম 3:9

কূশ ও মিসর তাহার বলস্বরূপ, তাহা অসীম; পুট ও লূবীয়গণ তাহার সহকারী ছিল।

প্রেরিতদের কার্য 2:10

ফরুগিয়া ও পাম্ফুলিয়া, মিসর, এবং লুবিয়া দেশস্থ কুরীণীর নিকটবর্ত্তী অঞ্চলনিবাসী, এবং প্রবাসকারী রোমীয়—কি যিহূদী কি যিহূদী-ধর্ম্মাবলম্বী লোক

১ করিন্থীয় 1:8

আর তিনি তোমাদিগকে শেষ পর্য্যন্ত স্থির রাখিবেন, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দিনে অনিন্দনীয় রাখিবেন।

Interlinear

Choose Theme