Home Bibles লেবীয় 21:10 · বাংলা বাইবেল
লেবীয় 21:10 · বাংলা বাইবেল

আর আপন ভ্রাতাদের মধ্যে প্রধান যাজক, যাহার মস্তকে অভিষেক-তৈল ঢালা গিয়াছে, যে ব্যক্তি হস্তপূরণ দ্বারা পবিত্র বস্ত্র পরিধান করিবার অধিকারী হইয়াছে, সে আপন মস্তক মুক্তকেশ করিবে না ও আপন বস্ত্র চিরিবে না।

Cross references

আদিপুস্তক 37:34

তখন যাকোব আপন বস্ত্র চিরিয়া কটিদেশে চট পরিধান করিয়া পুত্রের জন্য অনেক দিন পর্য্যন্ত শোক করিলেন।

যাত্রাপুস্তক 28:2

আর তোমার ভ্রাতা হারোণের জন্য, গৌরব ও শোভার নিমিত্তে তুমি পবিত্র বস্ত্র প্রস্তুত করিবে।

যাত্রাপুস্তক 29:29

আর হারোণের পরে তাহার পবিত্র বস্ত্র সকল তাহার পুত্রগণের হইবে; অভিষেক ও হস্তপূরণ সময়ে তাহারা তাহা পরিধান করিবে।

লেবীয় 4:3

বিশেষতঃ, অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাহাতে লোকদের উপরে দোষ অর্শে, তবে সে স্বকৃত পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশে নির্দ্দোষ এক গোবৎস পাপার্থক বলিরূপে উৎসর্গ করিবে।

লেবীয় 8:7

আর হারোণকে অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, তাঁহার গাত্রে পরিচ্ছদ, ও তাঁহার উপরে এফোদ দিলেন, এবং এফোদের বুনানি করা পটুকাতে গাত্র বেষ্টন করিয়া তাহার সঙ্গে এফোদখানি বদ্ধ করিলেন।

লেবীয় 8:12

পরে অভিষেকার্থ তৈলের কিঞ্চিৎ হারোণের মস্তকে ঢালিয়া তাঁহাকে পবিত্র করণার্থে অভিষেক করিলেন।

লেবীয় 10:6

পরে মোশি হারোণকে ও তাঁহার দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরকে কহিলেন, তোমরা যেন মারা না পড়, ও সমস্ত মণ্ডলীর প্রতি যেন ক্রোধ প্রজ্বলিত না হয়, এই জন্য তোমরা আপন আপন মস্তক মুক্তকেশ করিও না, ও আপন আপন বস্ত্র চিরিও না; কিন্তু তোমাদের ভ্রাতৃগণ, অর্থাৎ সমস্ত ইস্রায়েল-কুল, সদাপ্রভুর কৃত দাহ প্রযুক্ত রোদন করুক।

লেবীয় 13:45

আর যে কুষ্ঠীর ঘা হইয়াছে, তাহার বস্ত্র চেরা যাইবে, ও তাহার মস্তক মুক্তকেশ থাকিবে, ও সে আপনার ওষ্ঠ বস্ত্র দ্বারা ঢাকিয়া ‘অশুচি, অশুচি’ এই শব্দ করিবে।

লেবীয় 16:32

পিতার স্থানে যাজন কর্ম্ম করিতে যাহাকে অভিষেক ও হস্তপূরণ দ্বারা নিযুক্ত করা যাইবে, সেই যাজক প্রায়শ্চিত্ত করিবে, এবং মসীনা বস্ত্র অর্থাৎ পবিত্র বস্ত্র সকল পরিধান করিবে।

গণনা 6:7

যদ্যপি তাহার পিতা কিম্বা মাতা কিম্বা ভ্রাতা কিম্বা ভগিনী মরে, তথাপি সে তাহাদের জন্য আপনাকে অশুচি করিবে না; কেননা তাহার মস্তকে তাহার ঈশ্বরের উদ্দেশে পৃথক্‌স্থিতির চিহ্ন আছে।

গণনা 35:25

আর মণ্ডলী রক্তের প্রতিশোধদাতার হস্ত হইতে সেই নরহন্তাকে উদ্ধার করিবে; এবং সে যেখানে পলাইয়াছিল, তাহার সেই আশ্রয়-নগরে মণ্ডলী তাহাকে পুনর্ব্বার পৌঁছাইয়া দিবে; আর যে পর্য্যন্ত পবিত্র তৈলে অভিষিক্ত মহাযাজকের মৃত্যু না হয়, তাবৎ সে সেই নগরে থাকিবে।

২ শমূয়েল 15:30

পরে দায়ূদ জৈতুন পর্ব্বতের ঊর্দ্ধগামী পথ দিয়া উঠিলেন; তিনি উঠিবার সময়ে ক্রন্দন করিতে করিতে চলিলেন; তাঁহার মুখ আচ্ছাদিত ও পদ অনাবৃত ছিল, এবং তাঁহার সঙ্গী লোকেরা প্রত্যেকে আপন আপন মুখ আচ্ছাদন করিয়াছিল, এবং উঠিবার সময়ে রোদন করিতে করিতে চলিল।

এস্থার 6:12

পরে মর্দখয় রাজদ্বারে ফিরিয়া গেলেন, কিন্তু হামন শোকান্বিত হইয়া বস্ত্র দ্বারা মস্তক আচ্ছাদন করিয়া সত্বর আপন গৃহে চলিয়া গেল।

ইয়োব 1:20

তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন,

গীতসংহিতা 133:2

তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল-সদৃশ, যাহা দাড়িতে, হারোণের দাড়িতে ক্ষরিয়া পড়িল, তাঁহার বস্ত্রের গলায় ক্ষরিয়া পড়িল।

মথি 26:65

তখন মহাযাজক আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, এ ঈশ্বরনিন্দা করিল, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন? দেখ, এখন তোমরা ঈশ্বর-নিন্দা শুনিলে;

Interlinear

Choose Theme