তোমরা ইস্রায়েল-সন্তানগণকে বল, ভূচর সমস্ত পশুর মধ্যে এই সকল জীব তোমাদের খাদ্য হইবে।
Cross references
কিন্তু যাহারা জাওর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহাদের মধ্যে তোমরা এই এই পশু ভোজন করিবে না। উষ্ট্র তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়।
জলজন্তুদের মধ্যে তোমরা এই সকল ভোজন করিতে পার; জলাশয়ে, সমুদ্রে কি নদীতে স্থিত জন্তুর মধ্যে ডানা ও আঁইসবিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য।
তাহারা তোমাদের পক্ষে ঘৃণার্হ হইবে; তোমরা তাহাদের মাংস ভোজন করিবে না, তাহাদের শবও ঘৃণা করিবে।
আর পক্ষিগণের মধ্যে এই সকল তোমাদের পক্ষে ঘৃণার্হ হইবে; এ সকল অখাদ্য,
তথাপি চারি চরণে গমনশীল পক্ষবিশিষ্ট জন্তুর মধ্যে ভূমিতে উল্লম্ফনের নিমিত্তে যাহাদের পদের নলী দীর্ঘ, তাহারা তোমাদের খাদ্য হইবে।
আর ভূচর সরীসৃপের মধ্যে এই সকল তোমাদের পক্ষে অশুচি; আপন আপন জাতি অনুসারে বেজি, ইন্দুর ও টিকটিকী,
[তাহার মধ্যস্থিত] যে কোন খাদ্য সামগ্রীর উপরে জল দেওয়া যায়, তাহা অশুচি হইবে; এবং এই প্রকার সকল পাত্রে সর্ব্ব প্রকার পানীয় দ্রব্য অশুচি হইবে।
আর তোমাদের খাদ্য কোন পশু মরিলে, যে কেহ তাহার শব স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।
আর ভূচর প্রত্যেক কীট ঘৃণার্হ; তাহা অখাদ্য হইবে।
তুমি কোন ঘৃণার্হ দ্রব্য ভোজন করিবে না।
এই সকল পশু ভোজন করিতে পার; গোরু, মেষ এবং ছাগল, হরিণ,
তখন আমি কহিলাম, আহা, প্রভু সদাপ্রভু, দেখ, আমার প্রাণ অশুচি হয় নাই; আমি বাল্যকাল অবধি অদ্য পর্যন্ত স্বয়ং মৃত কিম্বা পশু দ্বারা বিদীর্ণ কিছুই খাই নাই, ঘৃণার্হ মাংস কখনও আমার মুখে প্রবিষ্ট হয় নাই।
কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে, তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাঁহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না; এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন।
মুখের ভিতরে যাহা যায়, তাহা যে মনুষ্যকে অশুচি করে, এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে।
মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই, যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে;
আর তাহার মধ্যে পৃথিবীর সর্ব্বপ্রকার চতুষ্পদ ও সরীসৃপ এবং আকাশের পক্ষী আছে।
এক ব্যক্তির বিশ্বাস আছে যে, সর্ব্বপ্রকার দ্রব্যই খাইতে পারে, কিন্তু যে দুর্ব্বল, সে শাক খায়।
আমি জানি, এবং প্রভু যীশুতে নিশ্চয় বুঝিয়াছি, কোন বস্তুই স্বভাবতঃ অপবিত্র নয়; কিন্তু যে যাহা অপবিত্র জ্ঞান করে, তাহারই পক্ষে তাহা অপবিত্র।
বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভাল; ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়,
সে সমস্তই খাদ্য, পেয় ও বিবিধ বাপ্তিস্ম সহযুক্ত, সে সকল কেবল মাংসের ধর্ম্মবিধিমাত্র, সংশোধনের সময় পর্য্যন্ত পালনীয়।
তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না; কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয়, তাহা ভাল; খাদ্য বিশেষ অবলম্বন করা ভাল নয়, তদাচারীদের কোন সুফল দর্শে নাই।