যাহারা উপাদেয় দ্রব্য ভোজন করিত, তাহারা অনাথ হইয়া পথে পথে রহিয়াছে; যাহাদিগকে সিন্দূরবর্ণ বস্ত্র পরাইয়া লালন পালন করা যাইত, তাহারা সারের ঢিবী আলিঙ্গন করিতেছে।
Cross references
যখন সমস্ত নগরদ্বারে শত্রুগণকর্ত্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তোমার মধ্যে যে পুরুষ কোমল ও অতিশয় সুখভোগী, আপন ভ্রাতার, বক্ষঃস্থিতা ভার্য্যার ও অবশিষ্ট সন্তানদের প্রতি তাহার এমন চক্ষু টাটাইবে যে,
যখন সমস্ত নগর-দ্বারে শত্রুগণকর্ত্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন যে স্ত্রী কোমলতা ও সুখভোগ প্রযুক্ত আপন পদতল ভূমিতে রাখিতে সাহস করিত না, তোমার মধ্যবর্ত্তিনী এমন কোমলাঙ্গী ও সুখভোগিনী মহিলার চক্ষু আপন বক্ষঃস্থিত স্বামীর, আপন পুত্রের ও কন্যার উপরে, এমন কি,
ইস্রায়েল-কন্যাগণ! শৌলের জন্য রোদন কর, তিনি কৃমিজ বর্ণের রমণীয় পরিচ্ছদে তোমাদিগকে ভূষিত করিতেন, তোমাদের পরিচ্ছদের উপরে স্বর্ণালঙ্কার পরিধান করাইতেন।
কিন্তু রব্শাকি তাহাদিগকে বলিলেন, আমার প্রভু কি তোমার প্রভুরই কাছে এবং তোমারই কাছে এই কথা কহিতে আমাকে পাঠাইয়াছেন? ঐ যে লোকেরা তোমাদের সহিত আপন আপন বিষ্ঠা খাইতে ও আপন আপন মূত্র পান করিতে প্রাচীরের উপরে বসিয়া আছে, উহাদেরই কাছে কি তিনি পাঠান নাই?
তাহারা পর্ব্বতের বৃষ্টিতে ভিজে, আশ্রয় না থাকায় শৈলের শরণ লয়।
তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না; কারণ তাঁহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে।
সদাপ্রভু আরও কহিলেন, সিয়োনের কন্যাগণ গর্ব্বিতা, তাহারা গলা বাড়াইয়া কটাক্ষ করিয়া বেড়ায়, লঘু পাদসঞ্চারে চলে, ও চরণে রুণু রুণু শব্দ করে।
এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল, ও তন্নিবাসিগণ দোষী সাব্যস্ত হইল; এই কারণ পৃথিবী-নিবাসীরা দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে।
হে নিশ্চিন্তা মহিলারা, উঠ, আমার রব শ্রবণ কর; হে নিঃশঙ্ক-চিত্তা যুবতীরা, আমার বাক্যে কর্ণপাত কর।
সুন্দরী সুখভোগিনী সিয়োন-কন্যাকে আমি সংহার করিব।
কেননা মৃত্যু আমাদের বাতায়নে উঠিল, তাহা আমাদের অট্টালিকায় প্রবেশ করিল; যেন বাহির হইতে বালকেরা উচ্ছিন্ন হয়, চক হইতে যুবকগণ উচ্ছিন্ন হয়।
তাহার সমস্ত প্রজা দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিতেছে, তাহারা অন্নের চেষ্টা করিতেছে, প্রাণ ফিরাইয়া আনিবার জন্য খাদ্যের পরিবর্ত্তে আপন আপন মনোহর দ্রব্য সকল দিয়াছে। দেখ, হে সদাপ্রভু, অবধান কর, কেননা আমি তুচ্ছাস্পদ হইয়াছি।
উহারা অমঙ্গলের দিনকে আপনাদের হইতে দূরে রাখিতেছে ও দৌরাত্ম্যের আসন নিকটবর্ত্তী করিতেছে;
তবে কি দেখিতে গিয়াছিলে? কি কোমল বস্ত্র পরিহিত কোন ব্যক্তিকে? দেখ, যাহারা জাঁকাল পোষাক পরে এবং ভোগসুখে কাল যাপন করে, তাহারা রাজবাটীতে থাকে।
তখন, শূকরে যে শুঁটী খাইত, তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে দিত না।
এক জন ধনবান্ লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত, এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত।
কিন্তু যে বিলাসিনী, সে জীবদ্দশায় মৃতা।
সে যত আত্মগৌরব ও বিলাস করিত, তাহাকে তত যন্ত্রণা ও শোক দেও। কেননা সে মনে মনে বলিতেছে, আমি রাণীর মত সিংহাসনে বসিয়া আছি, বিধবা নহি, কোন মতে শোক দেখিব না।