Home Bibles যিশাইয় 3:16 · বাংলা বাইবেল
যিশাইয় 3:16 · বাংলা বাইবেল

সদাপ্রভু আরও কহিলেন, সিয়োনের কন্যাগণ গর্ব্বিতা, তাহারা গলা বাড়াইয়া কটাক্ষ করিয়া বেড়ায়, লঘু পাদসঞ্চারে চলে, ও চরণে রুণু রুণু শব্দ করে।

Cross references

হিতোপদেশ 16:18

বিনাশের পূর্ব্বে অহঙ্কার, পতনের পূর্ব্বে মনের গর্ব্ব।

হিতোপদেশ 21:4

উচ্চদৃষ্টি ও গর্ব্বিত মন, দুষ্টদের সেই প্রদীপ পাপময়।

হিতোপদেশ 30:13

এক বংশ আছে, তাহাদের দৃষ্টি কেমন উচ্চ! তাহাদের চক্ষুর পাতা উন্নত।

পরমগীত 3:11

অয়ি সিয়োন কন্যাগণ। তোমরা বাহিরে গিয়া শলোমন রাজাকে নিরীক্ষণ কর; তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাঁহার মাতা তাঁহার মাথায় দিয়াছিলেন, তাঁহার বিবাহের দিনে, তাঁহার চিত্তের আনন্দের দিনে।

যিশাইয় 1:8

দ্রাক্ষাক্ষেত্রের কুটীর, সশাক্ষেত্রের কুড়িয়া কিম্বা অবরুদ্ধ নগর যেমন, সিয়োন-কন্যা তেমনি হইয়া পড়িয়াছে।

যিশাইয় 3:18

সেই দিন প্রভু তাহাদের নূপুর, জালিবস্ত্র, চন্দ্রহার,

যিশাইয় 4:4

অগ্রে প্রভু বিচারের আত্মা ও দাহের আত্মা দ্বারা সিয়োনের কন্যাগণের মল ধৌত করিবেন, এবং যিরূশালেমের মধ্য হইতে তাহার রক্ত দূর করিয়া দিবেন।

যিশাইয় 24:4

পৃথিবী শোকান্বিত ও নিস্তেজ হইল, জগৎ ম্লান ও নিস্তেজ হইল, পৃথিবীস্থ লোকদের উচ্চতমেরা ম্লান হইল।

যিশাইয় 32:9

হে নিশ্চিন্তা মহিলারা, উঠ, আমার রব শ্রবণ কর; হে নিঃশঙ্ক-চিত্তা যুবতীরা, আমার বাক্যে কর্ণপাত কর।

ইজেকিয়েল 16:49

দেখ, তোমার ভগিনী সদোমের এই অপরাধ ছিল; তাহার ও তাহার কন্যাদিগের দর্প, ভক্ষ্যের পূর্ণতা এবং নিশ্চিন্ততাযুক্ত শান্তি ছিল; আর সে দুঃখী ও দরিদ্রের হস্ত সবল করিত না।

সফনিয় 3:11

তুমি আপনার যে সকল ক্রিয়াতে আমার কাছে অপরাধিনী হইয়াছ, তৎপ্রযুক্ত সে দিন লজ্জিতা হইবে না; কেননা সেই সময়ে আমি তোমার দর্পযুক্ত উল্লাসকারী লোকদিগকে তোমার মধ্য হইতে হরণ করিব; তাহাতে তুমি আমার পবিত্র পর্ব্বতে আর অহঙ্কার করিবে না।

মথি 21:5

“তোমরা সিয়োন-কন্যাকে বল, দেখ, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন; তিনি মৃদুশীল, ও গর্দ্দভের উপরে উপবিষ্ট; এবং শাবকের, গর্দ্দভ-বৎসের উপরে উপবিষ্ট।”

লূক 23:28

কিন্তু যীশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, ওগো যিরূশালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তান-সন্ততির জন্য কাঁদ।

Interlinear

Choose Theme