আমাদের সমস্ত শত্রু আমাদের বিরুদ্ধে মুখ খুলিয়া হা করিয়াছে।
Cross references
কিন্তু সমস্ত ইস্রায়েল-সন্তানের মধ্যে মনুষ্যের কি পশুর বিরুদ্ধে একটা কুকুরও জিহ্বা দোলাইবে না, যেন আপনারা জানিতে পারেন যে, সদাপ্রভু মিস্রীয়দিগেতে ও ইস্রায়েলে প্রভেদ করেন।
সম্প্রতি আমি তাহাদের গানের বিষয় হইয়াছি, বস্তুতঃ আমি তাহাদেরই গল্পের বিষয়।
কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত।
আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে।
তুমি আমাদের প্রতিবাসিগণের কাছে আমাদিগকে তিরস্কারের বিষয়, আমাদের চতুর্দ্দিক্স্থিত লোকদের উপহাস ও বিদ্রূপের পাত্র করিতেছ।
আমরা প্রতিবাসিগণের নিকটে তিরস্কারের বিষয় হইয়াছি। চারিদিকে লোকদের কাছে হাস্য ও বিদ্রূপের পাত্র হইয়াছি।
জাতিগণ কেন বলিবে, উহাদের ঈশ্বর কোথায়? তোমার দাসগণের যে রক্ত পাতিত হইয়াছে, তাহার প্রতিফল আমাদের দৃষ্টিগোচরে জাতিগণ জানিতে পারুক।
তোমার সমস্ত শত্রু তোমার বিরুদ্ধে মুখ খুলিয়া হাঁ করিয়াছে, তাহারা শিশ দিয়া দন্ত ঘর্ষণ করে, বলে, আমরা তাহাকে গ্রাস করিলাম, এ অবশ্য সেই দিনে, যাহার আকাঙ্ক্ষা করিতাম; আমরা পাইলাম, দেখিলাম।
তখন দুই জন দস্যু তাঁহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, এক জন দক্ষিণ পার্শ্বে, আর এক জন বাম পার্শ্বে।