Home Bibles বিলাপগাথা 2:11 · বাংলা বাইবেল
বিলাপগাথা 2:11 · বাংলা বাইবেল

আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হইয়াছে, আমার অন্ত্র দগ্ধ হইতেছে; আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার যকৃৎ মৃত্তিকায় চালা যাইতেছে, কেননা নগরের চকে চকে বালকবালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্চ্ছাপন্ন হয়।

Cross references

১ শমূয়েল 30:4

তখন দায়ূদ ও তাঁহার সঙ্গী লোকেরা উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন, শেষে রোদন করিতে তাঁহাদের আর শক্তি রহিল না।

ইয়োব 16:13

তাঁহার ধনুর্দ্ধরেরা আমাকে বেষ্টন করে, তিনি আমার যকৃৎ বিদীর্ণ করেন, দয়া করেন না, তিনি মৃত্তিকায় আমার পিত্ত ঢালেন।

গীতসংহিতা 6:7

মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে; আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে।

গীতসংহিতা 22:14

আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে।

গীতসংহিতা 31:9

সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদ্‌গ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে।

গীতসংহিতা 69:3

আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে; আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়নযুগল নিস্তেজ হইয়াছে।

যিশাইয় 22:4

এই নিমিত্ত আমি বলিলাম, আমাকে ছাড়িয়া অন্য দিকে দৃষ্টিপাত কর, আমি তীব্র রোদন করিব; আমার জাতিরূপ কন্যার সর্ব্বনাশ বিষয়ে আমাকে সান্ত্বনা করিতে চেষ্টা করিও না।

যিশাইয় 38:14

তালচোঁচের ন্যায়, সারসের ন্যায় আমি চিঁচিঁ শব্দ করিতেছিলাম, ঘুঘুর ন্যায় কাতরোক্তি করিতেছিলাম; ঊর্দ্ধদিকে দৃষ্টি করিতে করিতে আমার চক্ষু ক্ষীণ হইল; হে সদাপ্রভু, আমি উপদ্রুত, তুমি আমার প্রতিভূ হও।

যিশাইয় 51:20

জালে বদ্ধ হরিণের ন্যায় তোমার পুত্রগণ মূর্চ্ছিত হইয়াছে, প্রতি সড়কের মাথায় পড়িয়া আছে; তাহারা সদাপ্রভুর ক্রোধে তোমার ঈশ্বরের ধমকে পরিপূর্ণ।

যিরমিয় 4:19

‘হায় আমার অন্ত্র! হায় আমার অন্ত্র! আমি হৃদয়ে ব্যথিত; আমার হৃদয় ধুক্‌ ধুক্‌ করিতেছে; আমি নীরব থাকিতে পারি না; কেননা হে আমার প্রাণ, তুমি তূরীর রব ও যুদ্ধের সিংহনাদ শুনিয়াছ।

যিরমিয় 8:19

দেখ, দূর দেশ হইতে আমার জাতির কন্যার আর্ত্তনাদ শুনা যাইতেছে; সদাপ্রভু কি সিয়োনে নাই? তাহার রাজা কি তাহার মধ্যবর্ত্তী নহেন? তাহারা আপনাদের ক্ষোদিত প্রতিমা ও বিজাতীয় অসার বস্তুসমূহ দ্বারা আমাকে কেন অসন্তুষ্ট করিয়াছে?

যিরমিয় 14:17

আর তুমি তাহাদিগকে এই কথা বল, দিবারাত্র আমার চক্ষু হইতে জলধারা পড়ুক, তাহা নিবৃত্ত না হউক, কেননা আমার জাতির অনূঢ়া কন্যা মহাভঙ্গে ও বিষম আঘাতে ভগ্ন হইল।

যিরমিয় 44:7

অতএব এখন সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা কেন আপন আপন প্রাণের বিরুদ্ধে মহাপাপ করিতেছ? এ কার্য্যে ত আপনাদের সম্পর্কীয় পুরুষ, স্ত্রী, বালক ও স্তন্যপায়ী শিশুদিগকে যিহূদার মধ্য হইতে উচ্ছিন্ন করিবে, আপনাদের কাহাকেও অবশিষ্ট রাখিবে না।

বিলাপগাথা 1:11

তাহার সমস্ত প্রজা দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিতেছে, তাহারা অন্নের চেষ্টা করিতেছে, প্রাণ ফিরাইয়া আনিবার জন্য খাদ্যের পরিবর্ত্তে আপন আপন মনোহর দ্রব্য সকল দিয়াছে। দেখ, হে সদাপ্রভু, অবধান কর, কেননা আমি তুচ্ছাস্পদ হইয়াছি।

বিলাপগাথা 1:16

এই কারণ আমি ক্রন্দন করিতেছি; আমার চক্ষু, আমার চক্ষু জলের নির্ঝর হইয়াছে; কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরাইয়া আনিবেন, তিনি আমা হইতে দূরে গিয়াছেন; আমার বালকেরা অনাথ, কারণ শত্রু বিজয়ী হইয়াছে।

বিলাপগাথা 1:20

দৃষ্টিপাত কর, হে সদাপ্রভু, কেননা আমি সঙ্কটাপন্না; আমার অন্ত্র দগ্ধ হইতেছে; আমার ভিতরে হৃদয় বিকারপ্রাপ্ত হইতেছে, কারণ আমি অতিশয় প্রতিকূলাচরণ করিয়াছি; বাহিরে খড়্‌গ নিঃসন্তান করিতেছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত।

বিলাপগাথা 2:19

উঠ, রাত্রিকালে প্রত্যেক প্রহরের আরম্ভে বিলাপ কর, প্রভুর সম্মুখে আপন হৃদয় জলের ন্যায় ঢালিয়া দেও, তাঁহার উদ্দেশে হস্ত উত্তোলন কর, তোমার শিশুগণের প্রাণরক্ষার্থে, যাহারা প্রতি পথের মস্তকে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রহিয়াছে।

বিলাপগাথা 3:48

আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার চক্ষু হইতে জলধারা বহিতেছে।

বিলাপগাথা 4:3

শৃগালীরাও স্তন দেয়, আপন আপন শিশুদিগকে দুগ্ধ পান করায়; আমরা জাতিরূপ কন্যা নিষ্ঠুরা হইয়াছে, প্রান্তরস্থ উষ্ট্রপক্ষীদের ন্যায়।

বিলাপগাথা 4:4

স্তন্যপায়ী শিশুরা জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হইয়াছে; বালকবালিকারা রুটী চাহিতেছে, কেহ তাহাদিগকে বাঁটিয়া দেয় না।

বিলাপগাথা 4:9

ক্ষুধাতে নিহত লোক অপেক্ষা বরং খড়্‌গে নিহত লোক ধন্য, কেননা ইহারা ক্ষেত্রের শস্যের অভাবে যেন শূলে বিদ্ধ হইয়া ক্ষয় পাইতেছে।

লূক 23:29

কেননা দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকে বলিবে, ধন্য সেই স্ত্রীলোকেরা, যাহারা বন্ধ্যা, যাহাদের উদর কখনও প্রসব করে নাই, যাহাদের স্তন কখনও দুগ্ধ দেয় নাই।

Interlinear

Choose Theme