Home Bibles যিশাইয় 51:20 · বাংলা বাইবেল
যিশাইয় 51:20 · বাংলা বাইবেল

জালে বদ্ধ হরিণের ন্যায় তোমার পুত্রগণ মূর্চ্ছিত হইয়াছে, প্রতি সড়কের মাথায় পড়িয়া আছে; তাহারা সদাপ্রভুর ক্রোধে তোমার ঈশ্বরের ধমকে পরিপূর্ণ।

Cross references

দ্বিতীয় বিবরণ 14:5

কৃষ্ণসার এবং বনগোরু, বনছাগল, বাতপ্রমী, পৃষত এবং সম্বর।

গীতসংহিতা 88:15

বাল্যকাল হইতে আমি দুঃখী ও মৃতকল্প; আমি তোমার ত্রাসভারে সঙ্কুচিত।

যিশাইয় 5:25

এই কারণ আপন প্রজাগণের বিপরীতে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইয়াছে, তিনি তাহাদের বিরুদ্ধে হস্ত বিস্তার করিয়া আছেন, এবং তাহাদিগকে আঘাত করিয়াছেন; তাই উপপর্ব্বতগণ কম্পমান হইল, ও উহাদের শব সড়কের মধ্যে জঞ্জালের ন্যায় হইল। ইহাতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।

যিশাইয় 8:21

আর তাহারা ক্লিষ্ট ও ক্ষুধিত হইয়া দেশের মধ্য দিয়া গমন করিবে, এবং ক্ষুধিত হইলে রাগ করিয়া আপনাদের রাজাকে ও আপনাদের ঈশ্বরকে শাপ দিবে, এবং ঊর্দ্ধদিকে মুখ তুলিবে;

যিশাইয় 9:19

বাহিনীগণের সদাপ্রভুর ক্রোধে দেশ দগ্ধ, এবং লোকেরা যেন অগ্নির ভক্ষ্য হইয়াছে; কেহ আপন ভ্রাতার প্রতি মমতা করে না।

যিশাইয় 29:9

তোমরা চমৎকৃত হও ও আশ্চর্য্য জ্ঞান কর, চক্ষু মুদ ও অন্ধ হও; উহারা মত্ত, কিন্তু দ্রাক্ষারসে নয়; উহারা টলটলায়মান, কিন্তু সুরাপানে নয়।

যিশাইয় 40:30

তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা স্খলিত, স্খলিত হয়;

যিশাইয় 49:26

আর আমি তোমার উপদ্রবকারিগণকে তাহাদেরই মাংস ভোজন করাইব; তাহারা নূতন দ্রাক্ষারসের ন্যায় আপন আপন রক্তে মত্ত হইবে; আর মর্ত্ত্যমাত্র জানিতে পারিবে যে, আমিই সদাপ্রভু তোমার ত্রাণকর্ত্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের এক বীর।

যিশাইয় 51:17

জাগ, জাগ, উঠিয়া দাঁড়াও, হে যিরূশালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে তাঁহার ক্রোধ-পানপাত্রে পান করিয়াছ, মত্ততাজনক বৃহৎ পানপাত্রে পান করিয়াছ, তলানি চাটিয়া খাইয়াছ।

যিশাইয় 51:21

অতএব তুমি এই কথা শুন, হে দুঃখিনি, তুমি মত্তা, কিন্তু দ্রাক্ষারসে নয়;

যিরমিয় 14:16

আর তাহারা যে জাতির কাছে ভাববাণী বলে, সে জাতি দুর্ভিক্ষ ও খড়্‌গ প্রযুক্ত যিরূশালেমের সড়কে সড়কে নিক্ষিপ্ত হইবে, এবং তাহাদিগকে ও তাহাদের স্ত্রীপুত্র কন্যাদিগকে কবর দিবার জন্য কেহ থাকিবে না; কারণ আমি তাহাদের দুষ্টতাকে তাহাদের উপরে ঢালিয়া দিব।

যিরমিয় 14:18

আমি যদি বাহির হইয়া ক্ষেত্রে যাই, তবে দেখ, খড়্‌গহত লোক, যদি নগরে প্রবেশ করি, তবে দেখ, ক্ষুধাপীড়িত লোক; কারণ ভাববাদী ও যাজক উভয়ে দেশ পর্য্যটন করে, কিছুই জানে না।

বিলাপগাথা 1:15

প্রভু আমার মধ্যস্থিত আমার সমস্ত বীরকে নগণ্য করিয়াছেন, তিনি আমার যুবকগণকে ভগ্ন করিবার জন্য আমার বিপরীতে সভা আহ্বান করিয়াছেন, প্রভু যিহূদা-কুমারীকে দ্রাক্ষাকুণ্ডে মর্দ্দন করিয়াছেন।

বিলাপগাথা 1:19

আমি আপন প্রেমিকদিগকে ডাকিলাম, তাহারা আমাকে বঞ্চনা করিল; আমার যাজকগণ ও আমার প্রাচীনবর্গ নগরের মধ্যে প্রাণত্যাগ করিল, বাস্তবিক তাহারা আপন আপন প্রাণ ফিরাইয়া আনিবার জন্য অন্নের অন্বেষণ করিতেছিল।

বিলাপগাথা 2:11

আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হইয়াছে, আমার অন্ত্র দগ্ধ হইতেছে; আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার যকৃৎ মৃত্তিকায় চালা যাইতেছে, কেননা নগরের চকে চকে বালকবালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্চ্ছাপন্ন হয়।

বিলাপগাথা 2:12

তাহারা আপন আপন মাতাকে বলে, গোম ও দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়্‌গবিদ্ধ লোকদের ন্যায় মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।

বিলাপগাথা 3:15

তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করিয়াছেন, আমাকে নাগদানায় পূরিত করিয়াছেন।

বিলাপগাথা 4:2

হায়, বহুমূল্য সিয়োন-পুত্রগণ, যাহারা নির্ম্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডের ন্যায়, কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে!

বিলাপগাথা 4:11

সদাপ্রভু আপন ক্রোধ সম্পন্ন করিয়াছেন, আপন প্রচণ্ড কোপ ঢালিয়া দিয়াছেন; তিনি সিয়োনে অগ্নি জ্বালাইয়াছেন, তাহা তাহার ভিত্তিমূল গ্রাস করিয়াছে।

বিলাপগাথা 5:13

যুবকগণকে যাঁতা বহিতে হইল, শিশুরা কাষ্ঠভারে উছোট খাইল।

ইজেকিয়েল 12:13

আর আমি তাহার উপরে আমার জাল বিস্তার করিব, তাহাতে সে আমার ফাঁদে ধৃত হইবে; আমি কল্‌দীয়দের দেশ বাবিলে তাহাকে লইয়া যাইব; তথাপি সে তাহা দেখিতে পাইবে না, অথচ সেই স্থানে মরিবে।

ইজেকিয়েল 17:20

আর আমি আপন জাল তাহার উপরে পাতিব, সে আমার ফাঁদে ধৃত হইবে; আমি তাহাকে বাবিলে লইয়া যাইব, এবং সে আমার বিরুদ্ধে যে সত্যলঙ্ঘন করিয়াছে, তন্নিমিত্ত সেখানে আমি তাহার বিচার করিব।

ইজেকিয়েল 39:19

আর আমি তোমাদের জন্য যে যজ্ঞ প্রস্তুত করিয়াছি, তাহাতে তোমরা তৃপ্ত হওয়া পর্য্যন্ত মেদ ভোজন ও মত্ত হওয়া পর্য্যন্ত রক্ত পান করিবে।

প্রকাশিত বাক্য 14:10

তবে সেই ব্যক্তিও ঈশ্বরের সেই “রোষ-মদিরা পান করিবে, যাহা তাঁহার কোপের পানপাত্রে অমিশ্রিতরূপে প্রস্তুত হইয়াছে”; এবং পবিত্র দূতগণের সাক্ষাতে ও মেষশাবকের সাক্ষাতে “অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে।

প্রকাশিত বাক্য 16:9

তখন মনুষ্যেরা মহা উত্তাপে তাপিত হইল, এবং যিনি এই সকল আঘাতের উপরে কর্ত্তৃত্ব করেন, সেই ঈশ্বরের নামের নিন্দা করিল; তাঁহাকে গৌরব প্রদান করিবার জন্য মন ফিরাইল না।

Interlinear

Choose Theme