যিহোশূয় 7:17 · বাংলা বাইবেল
পরে তিনি যিহূদার গোষ্ঠী সকলকে নিকটে আনাইলে সেরহীয় গোষ্ঠী ধরা পড়িল; পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষানুসারে আনাইলে সব্দি ধরা পড়িল।
Cross references
আদিপুস্তক 38:30
পরে হস্তে রক্তবর্ণ সূত্রবদ্ধ তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইলে তাহার নাম সেরহ হইল।
গণনা 26:20
আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদার সন্তানগণ; শেলা হইতে শেলায়ীয় গোষ্ঠী; পেরস হইতে পেরসীয় গোষ্ঠী; সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী।
১ ইতিহাস 2:4
পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্ব্বশুদ্ধ যিহূদার পাঁচ পুত্র।