Home Bibles যিহোশূয় 7:16 · বাংলা বাইবেল
যিহোশূয় 7:16 · বাংলা বাইবেল

পরে যিহোশূয় প্রত্যূষে উঠিয়া ইস্রায়েলকে স্ব স্ব বংশানুসারে নিকটে আনাইলেন; তাহাতে যিহূদা-বংশ ধরা পড়িল;

Cross references

আদিপুস্তক 22:3

পরে অব্রাহাম প্রত্যূষে উঠিয়া গর্দ্দভ সাজাইয়া দুই জন দাস ও আপন পুত্র ইস্‌হাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দ্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন।

যিহোশূয় 3:1

পরে যিহোশূয় প্রত্যূষে উঠিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সহিত শিটীম হইতে যাত্রা করিয়া যর্দ্দন সমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়া সে স্থানে রাত্রি যাপন করিলেন।

বিচারকগণ 20:19

পরে ইস্রায়েল-সন্তানগণ প্রাতঃকালে উঠিয়া গিবিয়ার সম্মুখে শিবির স্থাপন করিল।

গীতসংহিতা 119:60

আমি সত্বর হইলাম, বিলম্ব করিলাম না, তোমার আজ্ঞা সকল পালন করিবার জন্য।

উপদেশক 9:10

তোমার হস্ত যে কোন কার্য্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা কর; কেননা তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে কোন কার্য্য কি সঙ্কল্প, কি বিদ্যা কি প্রজ্ঞা, কিছুই নাই।

Interlinear

Choose Theme