Home Bibles ১ ইতিহাস 2:4 · বাংলা বাইবেল
১ ইতিহাস 2:4 · বাংলা বাইবেল

পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্ব্বশুদ্ধ যিহূদার পাঁচ পুত্র।

Cross references

আদিপুস্তক 38:11

তখন যিহূদা পুত্রবধূ তামরকে কহিল, যে পর্য্যন্ত আমার পুত্র শেলা বড় না হয়, তাবৎ তুমি আপন পিত্রালয়ে গিয়া বিধবাই থাক। কেননা সে বলিল, পাছে ভ্রাতাদের ন্যায় সেও মরে। অতএব তামর পিত্রালয়ে গিয়া বাস করিল।

আদিপুস্তক 38:13

তখন কেহ তামরকে বলিল, দেখ, তোমার শ্বশুর আপন মেষগণের লোম কাটিতে তিম্নায় যাইতেছেন।

আদিপুস্তক 38:29

কিন্তু সে আপন হস্ত টানিয়া লইলে দেখ, তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল; তখন ধাত্রী কহিল, তুমি কি প্রকারে আপনার জন্য ভেদ করিয়া আসিলে? অতএব তাহার নাম পেরস [ভেদ] হইল।

আদিপুস্তক 38:30

পরে হস্তে রক্তবর্ণ সূত্রবদ্ধ তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইলে তাহার নাম সেরহ হইল।

গণনা 26:13

সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী; শৌল হইতে শৌলীয় গোষ্ঠী।

গণনা 26:20

আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদার সন্তানগণ; শেলা হইতে শেলায়ীয় গোষ্ঠী; পেরস হইতে পেরসীয় গোষ্ঠী; সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী।

রূথ 4:12

সদাপ্রভু সেই যুবতীর গর্ভ হইতে যে সন্তান তোমাকে দিবেন, তাহা দ্বারা তামরের গর্ভজাত যিহূদার পুত্র পেরসের কুলের ন্যায় তোমার কুল হউক।

রূথ 4:18

পেরসের বংশাবলি এই। পেরসের পুত্র হিষ্রোণ;

১ ইতিহাস 4:1

যিহূদার সন্তান—পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।

১ ইতিহাস 9:4

উথয়, তিনি অম্মীহূদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি যিহূদার পুত্র পেরসের সন্তানদের মধ্যে এক জন।

১ ইতিহাস 9:6

সেরহের সন্তানদের মধ্যে যুয়েল ও তাহাদের ভ্রাতৃগণ, ইহারা ছয় শত নব্বই জন।

নেহেমিয়া 11:4

আর যিহূদা-সন্তানগণের মধ্যে ও বিন্যামীন-সন্তানগণের মধ্যে কতকগুলি লোক যিরূশালেমে বসতি করিল। যিহূদা-সন্তানগণের মধ্যে উষিয়ের পুত্র অথায়; সেই উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহললেলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে এক জন।

নেহেমিয়া 11:24

আর যিহূদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।

মথি 1:3

যিহূদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত; পেরসের পুত্র হিষ্রোণ; হিষ্রোণের পুত্র রাম;

লূক 3:33

ইনি নহশোনের পুত্র, ইনি অম্মীনাদবের পুত্র, ইনি অদমানের পুত্র, ইনি অর্ণির পুত্র, ইনি হিষ্রোণের পুত্র, ইনি পেরসের পুত্র, ইনি যিহূদার পুত্র,

Interlinear

Choose Theme