Home Bibles যিহোশূয় 18:16 · বাংলা বাইবেল
যিহোশূয় 18:16 · বাংলা বাইবেল

আর ঐ সীমা হিম্নোম-সন্তানের উপত্যকার সম্মুখস্থ ও রফায়ীম তলভূমির উত্তরদিক্‌স্থ পর্ব্বতের প্রান্ত পর্য্যন্ত নামিয়া গেল, এবং হিম্নোমের উপত্যকায়, যিবূষের দক্ষিণ পার্শ্বে নামিয়া আসিয়া ঐন্‌-রোগেলে গেল।

Cross references

যিহোশূয় 15:7

পরে সে সীমা আখোর তলভূমি হইতে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গিল্‌গলের দিকে মুখ করিয়া উত্তর দিকে গেল, ও ঐন্‌-শেমশ নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, আর তাহার অন্তভাগ ঐন্‌-রোগেলে ছিল।

যিহোশূয় 15:63

পরন্তু যিহূদা-সন্তানগণ যিরূশালেম-নিবাসী যিবূষীয়দিগকে অধিকারচ্যুত করিতে পারিল না; যিবূষীয়েরা অদ্যাপি যিহূদা-সন্তানগণের সহিত যিরূশালেমে বাস করিতেছে।

বিচারকগণ 1:8

আর যিহূদা-সন্তানগণ যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করিল ও খড়গধারে আঘাত করিল, এবং আগুন দিয়া নগর পোড়াইয়া দিল।

বিচারকগণ 1:21

পরন্তু বিন্যামীন-সন্তানগণ যিরূশালেম-নিবাসী যিবূষীয়দিগকে অধিকারচ্যুত করিল না; যিবূষীয়েরা অদ্যাপি যিরূশালেমে বিন্যামীন-সন্তানদের সহিত বাস করিতেছে।

বিচারকগণ 19:10

কিন্তু ঐ ব্যক্তি সেই রাত্রি বিলম্ব করিতে অসম্মত হইল; সে উঠিয়া যাত্রা করিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের সম্মুখে আসিয়া উপস্থিত হইল; তাহার সঙ্গে দুইটী সজ্জিত গর্দ্দভ ছিল; আর তাহার উপপত্নীও সঙ্গে ছিল।

২ শমূয়েল 17:17

তৎকালে যোনাথন ও অহীমাস ঐন্‌রোগেলে ছিল; এক দাসী গিয়া তাহাদিগকে সংবাদ দিত, পরে তাহারা গিয়া দায়ূদ রাজাকে সংবাদ দিত; কেননা তাহারা নগরে আসিয়া দেখা দিতে পারিত না।

১ রাজাবলি 1:9

পরে আদোনিয় ঐন্‌-রোগেলের পার্শ্বস্থ সোহেলৎ প্রস্তরের নিকটে অনেক মেষ, বৃষ ও হৃষ্টপুষ্ট গোবৎস বলিদান করিল, এবং আপনার ভ্রাতৃগণ সমস্ত রাজপুত্রকে ও রাজার দাস যিহূদার সমস্ত লোককে নিমন্ত্রণ করিল;

২ রাজাবলি 23:10

আর কেহ যেন মোলকের উদ্দেশে আপন পুত্রকে কিম্বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন না করায়, এই নিমিত্ত তিনি হিন্নোম সন্তানগণের উপত্যকাস্থিত তোফৎ অশুচি করিলেন।

১ ইতিহাস 14:9

আর পলেষ্টীয়েরা আসিয়া রফায়ীম তলভূমিতে ব্যাপ্ত হইল।

২ ইতিহাস 28:3

আর তিনি হিন্নোমের পুত্রের উপত্যকাতে ধূপ জ্বালাইতেন, এবং সদাপ্রভুর ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিগণকে অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের ঘৃণিত ক্রিয়ানুসারে তিনি আপন সন্তানদিগকে অগ্নিতে দগ্ধ করিলেন।

২ ইতিহাস 33:6

আর তিনি আপন সন্তানদিগকে হিন্নোম-সন্তানের উপত্যকায় অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন; আর গণকতা, মোহকের ব্যবহার ও মায়াক্রিয়া করিতেন, এবং ভূতড়িয়াদিগকে ও গুণীদিগকে রাখিতেন; তিনি সদাপ্রভুর দৃষ্টিতে বহুল কদাচরণ করিয়া তাঁহাকে অসন্তুষ্ট করিলেন।

যিশাইয় 30:33

কেননা তোফৎ [অগ্নিকুণ্ড] পূর্ব্বকালাবধি সাজান রহিয়াছে, তাহাই রাজার জন্য প্রস্তুত আছে; তিনি তাহা গভীর ও প্রশস্ত করিয়াছেন; তাহার চিতা অগ্নি ও প্রচুর কাষ্ঠময়; সদাপ্রভুর ফুৎকার গন্ধকস্রোতের ন্যায় তাহা প্রজ্বলিত করিবে।

যিরমিয় 7:31

আর তাহারা আপন আপন পুত্রকন্যাগণকে আগুনে পোড়াইবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় তোফতের উচ্চস্থলী সকল প্রস্তুত করিয়াছে; ইহা আমি আজ্ঞা করি নাই, আমার মনেও ইহা উদয় হয় নাই।

যিরমিয় 19:2

আর খর্পর দ্বারের প্রবেশ-স্থানের নিকটে হিন্নোম-সন্তানের যে উপত্যকা আছে, সেই স্থানে গমন কর; পরে আমি তোমাকে যে কথা বলিব, তাহা সেই স্থানে প্রচার কর।

যিরমিয় 19:6

এই কারণ, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন এই স্থান আর তোফৎ কিম্বা হিন্নোম-সন্তানের উপত্যকা নামে আখ্যাত হইবে না, কিন্তু হত্যার উপত্যকা বলিয়া আখ্যাত হইবে।

যিরমিয় 19:11

এবং তাহাদিগকে বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, যেমন কুম্ভকারের কোন পাত্র ভাঙ্গিয়া ফেলিলে আর তাহা যোড়া দিতে পারা যায় না, তেমনি আমি এই জাতি ও এই নগর ভাঙ্গিয়া ফেলিব; তাহাতে কবর দিবার জন্য স্থানাভাব প্রযুক্ত লোকেরা তোফতে কবর দিবে।

যিরমিয় 32:35

আর তাহারা মোলকের উদ্দেশে আপন আপন পুত্রকন্যাদিগকে অগ্নির মধ্য দিয়া গমন করাইবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় বালের উচ্চস্থলী সকল নির্ম্মাণ করিয়াছে, আমি তাহা আজ্ঞা করি নাই; তাহা আমার মনেও উদয় হয় নাই যে, তাহারা এই ঘৃণার্হ কার্য্য করে, যেন যিহূদাকে পাপ করায়।

Interlinear

Choose Theme