Home Bibles যিরমিয় 19:6 · বাংলা বাইবেল
যিরমিয় 19:6 · বাংলা বাইবেল

এই কারণ, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন এই স্থান আর তোফৎ কিম্বা হিন্নোম-সন্তানের উপত্যকা নামে আখ্যাত হইবে না, কিন্তু হত্যার উপত্যকা বলিয়া আখ্যাত হইবে।

Cross references

যিহোশূয় 15:8

সে সীমা হিন্নোম্‌-সন্তানের উপত্যকা দিয়া উঠিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের দক্ষিণ পার্শ্বে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়ীম তলভূমির উত্তরপ্রান্তে স্থিত পর্ব্বত-শৃঙ্গ পর্য্যন্ত গেল।

যিশাইয় 30:33

কেননা তোফৎ [অগ্নিকুণ্ড] পূর্ব্বকালাবধি সাজান রহিয়াছে, তাহাই রাজার জন্য প্রস্তুত আছে; তিনি তাহা গভীর ও প্রশস্ত করিয়াছেন; তাহার চিতা অগ্নি ও প্রচুর কাষ্ঠময়; সদাপ্রভুর ফুৎকার গন্ধকস্রোতের ন্যায় তাহা প্রজ্বলিত করিবে।

যিরমিয় 7:32

এই জন্য সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন ঐ স্থান আর তোফৎ কিম্বা হিন্নোম-সন্তানের উপত্যকা নামে আখ্যাত হইবে না, কিন্তু হত্যার উপত্যকা বলিয়া আখ্যাত হইবে; কারণ লোকেরা স্থানাভাবপ্রযুক্ত ঐ তোফতে কবর দিবে।

যিরমিয় 19:2

আর খর্পর দ্বারের প্রবেশ-স্থানের নিকটে হিন্নোম-সন্তানের যে উপত্যকা আছে, সেই স্থানে গমন কর; পরে আমি তোমাকে যে কথা বলিব, তাহা সেই স্থানে প্রচার কর।

যিরমিয় 19:11

এবং তাহাদিগকে বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, যেমন কুম্ভকারের কোন পাত্র ভাঙ্গিয়া ফেলিলে আর তাহা যোড়া দিতে পারা যায় না, তেমনি আমি এই জাতি ও এই নগর ভাঙ্গিয়া ফেলিব; তাহাতে কবর দিবার জন্য স্থানাভাব প্রযুক্ত লোকেরা তোফতে কবর দিবে।

Interlinear

Choose Theme