পরে আদোনিয় ঐন্-রোগেলের পার্শ্বস্থ সোহেলৎ প্রস্তরের নিকটে অনেক মেষ, বৃষ ও হৃষ্টপুষ্ট গোবৎস বলিদান করিল, এবং আপনার ভ্রাতৃগণ সমস্ত রাজপুত্রকে ও রাজার দাস যিহূদার সমস্ত লোককে নিমন্ত্রণ করিল;
Cross references
পরে সে সীমা আখোর তলভূমি হইতে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গিল্গলের দিকে মুখ করিয়া উত্তর দিকে গেল, ও ঐন্-শেমশ নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, আর তাহার অন্তভাগ ঐন্-রোগেলে ছিল।
সম্পূর্ণ দুই বৎসর পরে ইফ্রয়িমের নিকটস্থ বাল্-হাৎসোরে অবশালোমের মেষগুলির লোমকাটা হইল; এবং অবশালোম সমস্ত রাজপুত্রকে নিমন্ত্রণ করিল।
আর যিরূশালেম হইতে দুই শত লোক অবশালোমের সহিত গেল; ইহারা আহূত হইয়াছিল, এবং সরল মনে গেল, কিছুই জ্ঞাত ছিল না।
তৎকালে যোনাথন ও অহীমাস ঐন্রোগেলে ছিল; এক দাসী গিয়া তাহাদিগকে সংবাদ দিত, পরে তাহারা গিয়া দায়ূদ রাজাকে সংবাদ দিত; কেননা তাহারা নগরে আসিয়া দেখা দিতে পারিত না।
দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ; কিন্তু সরলদের প্রার্থনা তাঁহার সন্তোষজনক।