Cross references
তখন লাবন কহিলেন, এই রাশি অদ্য তোমার ও আমার সাক্ষী থাকিল।
পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্-শেবা পর্য্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের ন্যায় মিস্পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।
পরে ইস্রায়েল-সন্তানগণ কহিল, সমাজে সদাপ্রভুর নিকটে আইসে নাই, ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে এমন কে আছে? কেননা মিস্পাতে সদাপ্রভুর নিকটে যে না আসিবে, সে অবশ্য হত হইবে, এই মহাদিব্য তাহারা করিয়াছিল।
পরে শমূয়েল কহিলেন, তোমরা সমস্ত ইস্রায়েলকে মিস্পাতে একত্র কর; আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব।
তিনি প্রতিবৎসর বৈথেলে, গিল্গলে ও মিস্পাতে পরিভ্রমণ করিয়া সেই সকল স্থানে ইস্রায়েলের বিচার করিতেন।
পরে শমূয়েল লোকদিগকে মিস্পাতে সদাপ্রভুর নিকটে ডাকাইলেন;
তিনি লবণোপত্যকায় ইদোমের দশ সহস্র লোককে বধ করিলেন, ও যুদ্ধ দ্বারা সেলা হস্তগত করিয়া তাহার নাম যক্তেল রাখিলেন; অদ্যাপি তাহা রহিয়াছে।