Home Bibles ১ শমূয়েল 7:16 · বাংলা বাইবেল
১ শমূয়েল 7:16 · বাংলা বাইবেল

তিনি প্রতিবৎসর বৈথেলে, গিল্‌গলে ও মিস্‌পাতে পরিভ্রমণ করিয়া সেই সকল স্থানে ইস্রায়েলের বিচার করিতেন।

Cross references

আদিপুস্তক 28:19

আর সেই স্থানের নাম বৈথেল [ঈশ্বরের গৃহ] রাখিলেন, কিন্তু পূর্ব্বে ঐ নগরের নাম লূস ছিল।

যিহোশূয় 5:9

পরে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি তোমাদের হইতে মিসরের দুর্নাম গড়াইয়া দিলাম। আর অদ্য পর্য্যন্ত সেই স্থানের নাম গিল্‌গল [গড়ান] আখ্যাত হইয়াছে।

যিহোশূয় 18:26

কফীরা, মোৎসা, রেকম,

বিচারকগণ 5:10

তোমরা যাহারা শুভ্র গর্দ্দভীতে চড়িয়া থাক, যাহারা দুলিচার উপরে বসিয়া থাক, যাহারা পথে ভ্রমণ কর, তোমরাই উহার সংবাদ দেও।

বিচারকগণ 10:4

তাঁহার ত্রিশটী পুত্র ছিল, তাহারা ত্রিশ গর্দ্দভে চড়িয়া বেড়াইত; এবং তাহাদের ত্রিশ নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে অদ্যাপি হবোৎ-যায়ীর বলা যায়।

বিচারকগণ 12:14

তাঁহার চল্লিশটী পুত্র ও ত্রিশটী পৌত্র সত্তরটী গর্দ্দভে চড়িয়া বেড়াইত; তিনি আট বৎসর ইস্রায়েলের বিচার করিলেন।

১ শমূয়েল 10:17

পরে শমূয়েল লোকদিগকে মিস্‌পাতে সদাপ্রভুর নিকটে ডাকাইলেন;

গীতসংহিতা 75:2

‘‘আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমিই ন্যায্য বিচার করিব।

গীতসংহিতা 82:3

দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর; দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।

হোশেয় 5:1

হে যাজকগণ, এই কথা শুন; হে ইস্রায়েল-কুল, অবধান কর; হে রাজকুল, কর্ণপাত কর, কারণ তোমাদেরই বিচার হইতেছে; কেননা তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে বিস্তৃত জালস্বরূপ হইয়াছ।

Interlinear

Choose Theme