১ শমূয়েল 10:17 · বাংলা বাইবেল
পরে শমূয়েল লোকদিগকে মিস্পাতে সদাপ্রভুর নিকটে ডাকাইলেন;
Cross references
বিচারকগণ 20:1
পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্-শেবা পর্য্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের ন্যায় মিস্পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।
১ শমূয়েল 7:5
পরে শমূয়েল কহিলেন, তোমরা সমস্ত ইস্রায়েলকে মিস্পাতে একত্র কর; আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব।
১ শমূয়েল 7:6
তাহাতে তাহারা মিস্পাতে একত্র হইয়া জল তুলিয়া সদাপ্রভুর সম্মুখে ঢালিল, এবং সেই দিবস উপবাস করিয়া সে স্থানে কহিল, আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। আর শমূয়েল মিস্পাতে ইস্রায়েল-সন্তানগণের বিচার করিতে লাগিলেন।
১ শমূয়েল 7:16
তিনি প্রতিবৎসর বৈথেলে, গিল্গলে ও মিস্পাতে পরিভ্রমণ করিয়া সেই সকল স্থানে ইস্রায়েলের বিচার করিতেন।