Home Bibles যিহোশূয় 13:2 · বাংলা বাইবেল
যিহোশূয় 13:2 · বাংলা বাইবেল

এই দেশ এখনও অবশিষ্ট রহিল—পলেষ্টীয়দের সমস্ত প্রদেশ এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;

Cross references

আদিপুস্তক 10:14

পলেষ্টীয়দের আদিপুরুষ কস্‌লূহীয়, এবং কপ্তোরীয়, এই সকল মিসরের সন্তান।

আদিপুস্তক 26:1

পূর্ব্বে অব্রাহামের সময়ে যে দুর্ভিক্ষ হয়, তাহা ছাড়া দেশে আর এক দুর্ভিক্ষ উপস্থিত হইল। তখন ইস‌্হাক গরারে পলেষ্টীয়দের রাজা অবীমেলকের কাছে গেলেন।

যাত্রাপুস্তক 23:29

কিন্তু দেশ যেন ধ্বংসস্থান না হয়, ও তোমার বিরুদ্ধে বন্য পশুর সংখ্যা যেন বৃদ্ধি না পায়, এই জন্য আমি এক বৎসরেই তোমার সম্মুখ হইতে তাহাদিগকে খেদাইয়া দিব না।

দ্বিতীয় বিবরণ 11:23

তবে সদাপ্রভু তোমাদের সম্মুখ হইতে এই সমস্ত জাতিকে অধিকারচ্যুত করিবেন; এবং তোমরা আপনাদের হইতে বৃহৎ ও বলবান্‌ জাতিদের উত্তরাধিকারী হইবে।

যিহোশূয় 12:5

আর হর্মোণ পর্ব্বতে সল্‌খাতে এবং গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্য্যন্ত সমুদয় বাশন দেশে, এবং হিষ্‌বোনের সীহোন রাজার সীমা পর্য্যন্ত অর্দ্ধ গিলিয়দ দেশে কর্ত্তৃত্ব করিতেছিলেন।

যিহোশূয় 13:11

এবং গিলিয়দ ও গশূরীয়দের ও মাখাথীয়দের অঞ্চল ও সমস্ত হর্মোণ পর্ব্বত এবং সল্‌খা পর্য্যন্ত সমস্ত বাশন,

যিহোশূয় 13:13

তথাপি ইস্রায়েল-সন্তানগণ গশূরীয়দিগকে ও মাখাথীয়দিগকে অধিকারচ্যুত করে নাই; গশূর ও মাখাথ্‌ অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বাস করিতেছে।

বিচারকগণ 3:1

ইস্রায়েলের মধ্যে যাহারা কনানের যুদ্ধ সকল জ্ঞাত ছিল না, সেই লোকদের পরীক্ষা লইবার নিমিত্তে,

১ শমূয়েল 27:8

ঐ সময়ে দায়ূদ ও তাঁহার লোকেরা যাইয়া গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দিগকে আক্রমণ করিতেন, কেননা শূরের সন্নিকট ও মিসর পর্য্যন্ত যে দেশ, তথায় পুরাকাল হইতে সেই জাতিরা বাস করিত।

২ শমূয়েল 3:3

সে যিষিয়েলীয়া অহীনোয়মের সন্তান; তাঁহার দ্বিতীয় পুত্র কিলাব, সে কর্ম্মিলীয় নাবলের বিধবা অবীগলের সন্তান; তৃতীয় অবশালোম, সে গশূরের তল্‌ময় রাজার কন্যা মাখার সন্তান;

২ শমূয়েল 13:37

কিন্তু অবশালোম পলাইয়া গশূরের রাজা অম্মীহূরের পুত্র তল্‌ময়ের নিকটে গেল, আর দায়ূদ প্রতিদিন আপন পুত্রের জন্য শোক করিতে লাগিলেন।

২ শমূয়েল 15:8

কেননা আপনার দাস আমি যখন অরামস্থ গশূরে অবস্থিতি করিতেছিলাম, তখন মানত করিয়া বলিয়াছিলাম, যদি সদাপ্রভু আমাকে যিরূশালেমে ফিরাইয়া আনেন, তবে আমি সদাপ্রভুর সেবা করিব।

যোয়েল 3:4

আবার হে সোর, হে সীদোন, হে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্ত্তাইব।

সফনিয় 2:5

ধিক্‌ সমুদ্রের উপকূল-নিবাসিগণকে, করেথীয়গণের জাতিকে! হে কনান, পলেষ্টীয়দের দেশ, সদাপ্রভুর বাক্য তোমাদের বিপক্ষ; আমি তোমাকে এমন উচ্ছিন্ন করিব যে, তোমাতে আর কেহ বসতি করিবে না।

Interlinear

Choose Theme