Home Bibles যোয়েল 3:4 · বাংলা বাইবেল
যোয়েল 3:4 · বাংলা বাইবেল

আবার হে সোর, হে সীদোন, হে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্ত্তাইব।

Cross references

দ্বিতীয় বিবরণ 32:35

প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কর্ম্ম, যে সময়ে তাহাদের পা পিছলিয়া যাইবে; কেননা তাহাদের বিপদের দিন নিকটবর্ত্তী, তাহাদের জন্য যাহা যাহা নিরূপিত, শীঘ্রই আসিবে।

বিচারকগণ 11:12

পরে যিপ্তহ অম্মোন-সন্তানদের রাজার নিকটে দূত পাঠাইয়া কহিলেন, আমার সহিত তোমার বিষয় কি যে, তুমি আমার সহিত যুদ্ধ করিতে আমার দেশে আসিলে?

২ ইতিহাস 21:16

পরে সদাপ্রভু যিহোরামের বিরুদ্ধে পলেষ্টীয়দের মন কূশীয়দের নিকটস্থ আরবীয়দের মন উত্তেজিত করিলেন;

২ ইতিহাস 28:17

কারণ ইদোমীয়েরা পুনর্ব্বার আসিয়া যিহূদাকে আঘাত করিয়া অনেক লোক বন্দি করিয়া লইয়া গিয়াছিল।

যিশাইয় 23:1

হে তর্শীশের জাহাজ সকল, হাহাকার কর, কেননা সর্ব্বনাশ হইল, গৃহ কিম্বা প্রবেশের পথমাত্র নাই; এই সমাচার কিত্তীম দেশ হইতে উহাদের প্রতি প্রকাশিত হইল।

যিশাইয় 34:8

কেননা এ সদাপ্রভুর প্রতিশোধের দিন, এ সিয়োনের বিবাদ সম্বন্ধীয় প্রতিফলদানের বৎসর।

যিশাইয় 59:18

লোকদের কার্য্য যেমন, তদনুসারেই তিনি প্রতিফল দিবেন; আপন বিপক্ষদিগকে ক্রোধরূপ, আপন শত্রুদিগকে প্রতিশোধরূপ দণ্ড দিবেন, উপকূল সকলকে অপকারের প্রতিফল দিবেন।

যিরমিয় 47:4

কেননা সমস্ত পলেষ্টীয়কে বিনষ্ট করিবার দিন, সোর ও সীদোনের প্রত্যেক অবশিষ্ট সহকারীকে উচ্ছিন্ন করিবার দিন আসিতেছে; কারণ সদাপ্রভু পলেষ্টীয়দিগকে, কপ্তোরের উপকূলের অবশিষ্ট লোককে, বিনষ্ট করিবেন।

যিরমিয় 51:6

তোমরা বাবিলের মধ্য হইতে পলায়ন কর, প্রত্যেক জন আপন আপন প্রাণ রক্ষা কর; তাহার অপরাধে তোমরা উচ্ছিন্ন হইও না; কেননা এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তিনি তাহাকে অপকারের প্রতিফল দিতে উদ্যত।

ইজেকিয়েল 25:12

প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইদোম প্রতিশোধ লইবার ভাবে যিহূদা-কুলের প্রতি কর্ম্ম করিয়াছে, ও নিতান্ত দণ্ডণীয় হইয়াছে, তাহাদের প্রতিশোধ লইয়াছে;

যোয়েল 2:2

সে তিমির ও অন্ধকারের দিন, মেঘের ও ঘোর অন্ধকারের দিন, পর্ব্বতগণের উপরে অরুণের ন্যায় তাহা ব্যাপ্ত হইতেছে। বলবতী এক মহাজাতি; তাহার তুল্য জাতি যুগের আরম্ভ অবধি হয় নাই, এবং তাহার পরে পুরুষানুক্রমের বৎসর-পর্য্যায়েও হইবে না।

যোয়েল 2:10

তাহাদের সম্মুখে পৃথিবী কাঁপে, আকাশমণ্ডল কম্পমান হয়, চন্দ্র ও সূর্য্য অন্ধকারময় হয়, নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লয়।

আমোস 1:6

সদাপ্রভু এই কথা কহেন, ঘসার তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা ইদোমের কাছে সমর্পণ করিবার জন্য সমস্ত লোককে বন্দি করিয়া লইয়া গিয়াছিল;

আমোস 1:12

অতএব আমি তৈমনের উপরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা বস্রার অট্টালিকা সকল গ্রাস করিবে।

জখরিয় 9:2

আর তাহার পার্শ্বে স্থিত হমাৎ এবং প্রচুর জ্ঞানবিশিষ্ট সোব ও সীদোনও তাহার ভাগী হইবে।

মথি 11:21

‘কোরাসীন, ধিক্‌ তোমাকে! বৈৎসৈদা, ধিক্‌ তোমাকে! কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম-কার্য্য করা গিয়াছে, সে সকল যদি সোর ও সীদোনে করা যাইত, তবে অনেক দিন পূর্ব্বে তাহারা চট পরিয়া ভস্মে বসিয়া মন ফিরাইত।

লূক 18:7

তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতীকার করিবেন না, যাহারা দিবারাত্র তাঁহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু?

প্রেরিতদের কার্য 9:4

তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাঁহার প্রতি এই বাণী হইতেছে, শৌল, শৌল, কেন আমাকে তাড়না করিতেছ?

২ থিষলনীকীয় 1:6

বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে, যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফলরূপে ক্লেশ দিবেন,

Interlinear

Choose Theme