Home Bibles আদিপুস্তক 26:1 · বাংলা বাইবেল
আদিপুস্তক 26:1 · বাংলা বাইবেল

পূর্ব্বে অব্রাহামের সময়ে যে দুর্ভিক্ষ হয়, তাহা ছাড়া দেশে আর এক দুর্ভিক্ষ উপস্থিত হইল। তখন ইস‌্হাক গরারে পলেষ্টীয়দের রাজা অবীমেলকের কাছে গেলেন।

Cross references

আদিপুস্তক 12:10

আর দেশে দুর্ভিক্ষ হইল, তখন অব্রাম মিসরে প্রবাস করিতে যাত্রা করিলেন; কেননা [কনান] দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল।

আদিপুস্তক 20:1

আর অব্রাহাম তথা হইতে দক্ষিণ দেশে যাত্রা করিয়া কাদেশ ও শূরের মধ্যস্থানে থাকিলেন, ও গরারে প্রবাস করিলেন।

আদিপুস্তক 21:22

ঐ সময়ে অবীমেলক এবং তাঁহার সেনাপতি ফীখোল অব্রাহামকে কহিলেন, আপনি যে কিছু করেন, সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্ত্তী।

আদিপুস্তক 25:11

অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাঁহার পুত্র ইস্‌হাককে আশীর্ব্বাদ করিলেন; এবং ইসহাক বের্-লহয়্‌-রোয়ীর নিকটে বসতি করিলেন।

Interlinear

Choose Theme