Home Bibles যিহোশূয় 12:24 · বাংলা বাইবেল
যিহোশূয় 12:24 · বাংলা বাইবেল

তির্সার এক রাজা; সর্ব্বশুদ্ধ একত্রিশ রাজা।

Cross references

দ্বিতীয় বিবরণ 7:24

আর তিনি তাহাদের রাজগণকে তোমার হস্তগত করিবেন, এবং তুমি আকাশমণ্ডলের নীচ হইতে তাহাদের নাম লোপ করিবে; যে পর্য্যন্ত তাহাদিগকে বিনষ্ট না করিবে, তাবৎ তোমার সম্মুখে কেহ দাঁড়াইতে পারিবে না।

১ রাজাবলি 14:17

পরে যারবিয়ামের ভার্য্যা উঠিয়া প্রস্থান করিলেন, এবং তির্সাতে উপস্থিত হইলেন, তিনি বাটীর দ্বারের গোবরাটে আসিবামাত্র বালকটী মরিয়া গেল।

১ রাজাবলি 16:23

যিহূদা-রাজ আসার একত্রিংশ বৎসরে অম্রি ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া বারো বৎসর রাজত্ব করেন; তিনি ছয় বৎসর তির্সাতে রাজত্ব করেন।

২ রাজাবলি 15:14

পরে গাদির পুত্র মনহেম তির্সা হইতে উঠিয়া গেলেন, শমরিয়াতে উপস্থিত হইলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে শমরিয়াতে আঘাত করিয়া বধ করিলেন, এবং তাঁহার পদে রাজা হইলেন।

নেহেমিয়া 9:24

পরে সেই সন্তানগণ সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করিল, এবং তুমি সেই দেশনিবাসী কনানীয়দিগকে তাহাদের সম্মুখে নত করিলে, এবং উহাদিগকে ও উহাদের রাজগণকে ও দেশস্থ সকল জাতিকে তাহাদের হস্তে সমর্পণ করিলে, উহাদের প্রতি যাহা ইচ্ছা তাহা করিতে দিলে।

গীতসংহিতা 135:11

ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে, ও কনানের সমস্ত রাজ্যকে।

Interlinear

Choose Theme