আর তিনি তাহাদের রাজগণকে তোমার হস্তগত করিবেন, এবং তুমি আকাশমণ্ডলের নীচ হইতে তাহাদের নাম লোপ করিবে; যে পর্য্যন্ত তাহাদিগকে বিনষ্ট না করিবে, তাবৎ তোমার সম্মুখে কেহ দাঁড়াইতে পারিবে না।
Cross references
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, এই কথা স্মরণার্থে পুস্তকে লিখ, এবং যিহোশূয়ের কর্ণগোচরে শুনাইয়া দেও; কেননা আমি আকাশের নীচে হইতে অমালেকের নাম নিঃশেষে লোপ করিব।
তুমি আমার নিকট হইতে সর, আমি ইহাদিগকে বিনষ্ট করিয়া আকাশমণ্ডলের নীচে হইতে ইহাদের নাম লোপ করি; আর আমি তোমাকে ইহাদের অপেক্ষা বলবান্ ও বৃহৎ জাতি করিব।
তোমাদের সম্মুখে কেহই দাঁড়াইতে পারিবে না; তোমরা যে দেশে পাদবিক্ষেপ করিবে, সেই দেশের সর্ব্বত্র তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন বাক্যানুসারে তোমাদের হইতে লোকদের ভয় ও ত্রাস উপস্থিত করিবেন।
অতএব তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ স্বত্বাধিকারের জন্য তোমাকে দিতেছেন, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকের সকল শত্রু হইতে তোমাকে বিশ্রাম দিলে পর তুমি আকাশ-মণ্ডলের নীচে হইতে অমালেকের স্মৃতি লোপ করিবে; ইহা ভুলিয়া যাইও না।
সদাপ্রভু তাহাকে ক্ষমা করিতে সম্মত হইবেন না, কিন্তু সেই মনুষ্যের উপরে তখন সদাপ্রভুর ক্রোধ ও তাঁহার অন্তর্জ্বালা প্রধূমিত হইবে, এবং এই পুস্তকে লিখিত সমস্ত শাপ তাহার উপরে শুইয়া থাকিবে, এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নীচে হইতে তাহার নাম লোপ করিবেন।
তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না; আমি যেমন মোশির সহবর্ত্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্ত্তী থাকিব; আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না।
তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি তাহাদিগকে ভয় করিও না; কেননা আমি তোমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছি, তাহাদের কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না।
এইরূপে তাহারা ঐ রাজগণকে যিহোশূয়ের নিকটে আনিলে পর যিহোশূয় ইস্রায়েলের সমস্ত পুরুষকে ডাকিলেন, এবং যাহারা তাঁহার সঙ্গে যুদ্ধে গিয়াছিল, তাহাদের অধ্যক্ষদিগকে বলিলেন, তোমরা কাছে আইস, এই রাজগণের ঘাড়ে পা দেও; তাহাতে তাহারা নিকটে আসিয়া তাহাদের ঘাড়ে পা দিল।
যিহোশূয় এই সমস্ত দেশ ও রাজগণকে এক কালেই হস্তগত করিলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন।
সেয়ীরগামী হালক পর্ব্বত হইতে হর্মোণ পর্ব্বতের তলস্থ লিবানোনের তলভূমিতে স্থিত বাল্গাদ পর্য্যন্ত হস্তগত করিলেন, এবং তাহাদের সমস্ত রাজাকে ধরিয়া আঘাতপূর্ব্বক বধ করিলেন।
যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে ইস্রায়েল-সন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাঁহাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্ব্বত পর্য্যন্ত, এবং পূর্ব্বদিক্স্থিত সমস্ত অরাবা তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা এই।
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের নিমিত্তে এই সকল জাতির প্রতি যে যে কর্ম্ম করিয়াছেন, তাহা তোমরা দেখিয়াছ; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের পক্ষে যুদ্ধ করিয়াছেন।
কেননা সদাপ্রভু তোমাদের সম্মুখ হইতে বৃহৎ ও বলবান্ জাতিদিগকে তাড়াইয়া দিয়াছেন; কিন্তু তোমাদের সম্মুখে অদ্য পর্য্যন্ত কেহ দাঁড়াইতে পারে নাই।
তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ।
ধার্ম্মিকের স্মৃতি আশীর্ব্বাদের বিষয়; কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে।
যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না; যে কোন জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্ম্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন।
তোমরা উহাদিগকে এই কথা বল, ‘যে দেবগণ আকাশমণ্ডল ও ভূমণ্ডল গঠন করে নাই, তাহারা ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধঃ হইতে উচ্ছিন্ন হইবে’।
আর আমি যিহূদার বিরুদ্ধে ও যিরূশালেম-নিবাসী সকলের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিব, এবং এই স্থান হইতে বালের অবশেষ ও যাজকগণশুদ্ধ পুরোহিতদের নাম উচ্ছিন্ন করিব;
কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই।
কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হউক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন।